Are Ghosts Happy? - Summer Ghost Review - One Of The Best Anime Movie. Know Why

Summer Ghost Anime Review - Reaction - Story 


Japanese: サマーゴースト

Premiered: Winter 2021
Duration: 39m
Status: Finished Airing
Aired: Jan 1, 2021
Premiered: Winter 2021
Duration: 39m
Genres: Supernatural

Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।



আজকের স্টোরি একটা মুভির, নাম Summer Ghost। মাত্র ৪০ মিনিটের একটা শর্ট ফিল্ম। কিন্তু অনেক কিছু নিয়ে আসে। অত্যাধিক এক্টিভিটি নেই, সংলাপ নেই। আছে ভীষণ সুন্দর আর পরিষ্কার অ্যানিমেশন। যারা অ্যানিমের এস্সেন্সটা বোঝে তাদের অবশ্যই ভালো লাগবে। কেউ যদি ডিপ্রেসেড হও, বা স্যাড বা কিছুই ভালো লাগছেনা, বা life-এ একটা push লাগবে বলে মনে হয়, তাহলে সেটাই এই short film-টা দেখার সব থেকে ভালো সময়।

গল্পটা শুরু হয় যখন তিনজন হাই স্কুল Students Tomoya Sugisaki, Aoi Harukawa, আর Ryō Kobayashi মিলে বেরিয়ে পরে ভূত দেখার জন্য। তারা জানতে পারে এক আরবান লেজেন্ড-এর কথা। Legend-এ আছে যে গ্রীষ্মের রাতে  একটি পরিত্যক্ত এয়ারফিল্ডে আতশবাজি পোড়ালে একজন যুবতী মেয়ের আত্মাকে ডেকে আনা যেতে পারে। কৌতূহল এবং ব্যক্তিগত কারণ দ্বারা চালিত হয়ে তারা এই ভূতের মুখোমুখি হওয়ার জন্য বেরিয়ে পরে। তারা একই স্কুলের Students নয়, তারা একে অপরকে অতটাও জানে না কিন্তু তাদের এক ইচ্ছা,এক টান-এই তারা বেরিয়ে পরে - অল্প ভয়, অল্প অবিশ্বাস নিয়ে। তারপর যেটা হয়, সেটাই গল্প। তারা শুধু ভূত-এর সম্পর্কেই নয়, নিজের সম্পর্কেও সত্য উন্মোচন করে।

সামার ঘোস্ট আসলে একটা ভূতের গল্প নয়, ভয় দেওয়ারও নয়। জীবন-মৃত্যু, আকাঙ্ক্ষা এবং জীবনের কষ্টের মুখোমুখি হওয়ার শক্তি সব কিছুই দেয়। 

তো এক গ্রীষ্মের সময়ে, তিনজন, Tomoya, Aoi আর Ryo কিংবদন্তি বা Legend অনুযায়ী অনেকগুলি আতশবাজি কিনে ফাঁকা সুনসান এয়ারফিল্ডে এসে পৌঁছায়। যখন তাদের বাজি প্রায় শেষ হওয়ার মুখে, তখন এক মেয়ে এসে উপস্থিত হয়। সে আর কেউ নয়, কিংবদন্তির ভূত সামার ঘোস্ট। সে জানায় সে সবাইকে দেখা দেয়না, সে শুধুই তাদের দেখা দেয়, যাদের মৃত্যু আগত। spoiler দিতে চাইছি না, তাহলে পুরো মুড নষ্ট, যদি ভেবে থাকো যে অ্যানিমেটা দেখবে। আর যদি দেখবে না ভেবে থাকো, তাহলে দেখে ফেল। lol 

গল্পটা এটুকুই না, আমরা দেখতে পাই Tomoya, Aoi, আর Ryo প্রত্যেকের জীবনের ঝলক। একঢালা গল্প এগোয় না, jump cut সিন উল্টে পাল্টে আসতে থাকে, সব কিছুকে আমাদের perspective থেকে দেখায়...ভাবায়। অনেকেই, না মোটামুটি সবাই আমরা নিজের মনের কথা শুনে চলতে পারি না, অন্যের ইচ্ছা মত চলতে বাধ্য হই। কখনও সেটাই ঠিক কখনও সেটা নয়। কিন্তু মুভিটা বোঝায় পথটা হয়তো একটু অন্যরকম হতে পারত আর একটু চেষ্টা করলে। অনেক সময় আমরা ভাবি মরে গেলে সব মিটে যাবে। আদৌ কি তাই ? সেটার উত্তরও হয়ত আপাতভাবে পাওয়া যায়। ইচ্ছামৃত্যুই সব ভেবে যে জগতে আছি সেটাকে ভুলে যাওয়াটাই হয়ত সবকিছু না। সবাই হয়ত মুভিটা বুঝবে না, না বোঝাই ভালো। তার একটাই মানে, সে সেই জায়াগায় পৌঁছায়নি যেখানে দুনিয়া দূর আর মৃত্যুকে কাছের মনে হয়। আর সেটাই ভালো। 


গল্পটা একটু বলা যাক, অবশ্যই spolier। Tomoya ভীষণ ভালো student, teacher তার উপর অনেক আশা রাখে, কিন্তু একটু marks কম হলেই তাকে মা-এর কাছে অনেক কথা শুনতে হয়। সে হতে চায় artist. সবার সামনে তার মিথ্যা হাসি, তার আঁকার জিনিসের মতোই তার দুঃখটাকে আর ইচ্ছাটাকে আলমারি বন্দি করে রেখেছে সবার প্রত্যাশার দাম চুকাতে। 

Ryō একটি টার্মিনাল অসুস্থতায় ভুগছে এবং তার passion বাস্কেটবল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার হাতে মাত্র কয়েক মাস, কিন্তু কাউকে সে জানাতে পারে না যে এই দুনিয়ায় সে আর বেশি দিনের অতিথি নয়। 

Aoi স্কুলে bulling-এর শিকার। 


Summer Ghost অর্থাৎ সেই spirit জানায় তার নাম Ayane (Ayane Satō) এবং সবার মধ্যে, Tomoya জিনিসগুলির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সে আরও প্রায়ই Ayane-র সাথে দেখা করতে শুরু করে। Ayane তাকে spirit-দের জগতে নিয়ে যায়, আকাশ থেকে জলে, সে বলে আমি চাই তুমি নিজের মনের ভিতরটা একবার দেখো মৃত্যুর দিকে না তাকিয়ে। Tomoya  জানতে চায় মৃত্যু কি সত্যিই সুন্দর আর স্বাধীন? Ayane জানায় সেটা যেরকমই হোক, afterlife বড্ড একা করে দেয়। সময়ের সাথে সাথে, Tomoya-র প্রশ্নে Ayane জানায় তার মৃত্যুটা আদৌ সুসাইড নয়, হত্যা। আর তার একমাত্র ইচ্ছা তার বডিটা খুঁজে পাওয়া। Tomoya তাকে সাহায্য করতে রাজি হয় আর সেইভাবেই জীবন মৃত্যু কে আরও ভালো করে বুঝতে থাকে। আর সেটা শুধু Tomoya নয়, Aoi আর Ryo-ও। সব কিছুই মসৃন ভাবে যায় তা নয়। Ryo নিজেকে আলাদা করে নেয় আর Tomoya-এর সাথে তার ঝগড়াও হয়। শেষমেশ তারা যখন সেই বডি খুঁজে পায়, সেখানেই তারা সবাই তাদের মনের কথা প্রথমবার শুনতে পায়। খুঁজে পায় তাদের হারিয়ে যাওয়া সাহস আর খুশি। 


আর এক গ্রীষ্মকাল ফিরে আসে, তারা আবার সেই এয়ারফিল্ডে ফিরে যায়, আতশবাজি জ্বালায়। তারা যে জিনিস এক্সপেরিয়েন্স করেছিল, তার জন্য তারা আজ অন্য এক Summer উপভোগ করতে পারছে। শুধু  Ryo থাকে না তাদের মাঝে। যে শুন্যতা তাদের কাছে যেন আরও এক নতুন কিছু বলে যায়। তার অসুস্থতা তাকে ক্ষমা করেনি। কিন্তু Tomoya আর Aoi তাকে দেখতে পেরেছে যে - জীবনের মূল্য তারা বুঝেছে। 



থিম, symbol, animation, background music সব কিছুই দুর্দান্ত। Life আর Death এর sharp contrast, mental health, smooth runtime হতে হতে শেষের দিকে tense হয়ে যাওয়া, school life - adolescence.... Daybreak, Dawn, Morning, Moonlit Night সব কিছু দিয়ে সুন্দর ভাবে মোড়া হয়েছে anime Summer Ghost-কে। অনেক রং, অনেক জীবনীশক্তি, এই দুনিয়া এবং তার বাইরের জগৎ সব কিছু নিয়ে প্রধান ৪টে চরিত্র নিয়ে সব কিছু ভীষণ ন্যাচারাল ভাবে ফুটিয়ে তোলা হয়েছে anime-তে। অ্যানিমেশনটি smooth and crisp, কখনও কখনও সুন্দর-soft এবং অন্য সময়ে প্রাণবন্ত-vibrant, এবং এটি গল্পের মেজাজকে পুরোপুরি অনুসরণ করে। 

Thank You. It Ends Here.

Thank You.

- by KolkattansAnime

Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.


Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali

Tower Of God - Full of DRAMA, Who is not Wearing a MASK? - Bengali Review