Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA
Level 2 Hero Is Strongest
Japanese: 実は俺、最強でした? / Jitsu wa Ore, Saikyou deshita?
Season : 1
Episodes : 12
Premiered: Summer 2023
Duration: 23m
Status: Finished Airing
MAL Score: 6.81
Genres: Adventure, Comedy, Ecchi, Fantasy, Romance, Isekai
Official Site: Here
Am I actually the strongest MC name? : Haruto
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
Am I Actually the Strongest? Plot/ Story
Am I Actually the Strongest? অ্যানিমে তে দেখা যায় Haruto "Hart" Zenfis এক fantasy world-এ পুনর্জন্ম পায় এক goddess-এর আশীর্বাদে। সেখানে সবকিছুই ম্যাজিক এর উপর নির্ভরশীল। সেই goddess তাকে এতটাই পাওয়ারফুল করে দেয় যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়। সে জন্ম নেয় Orteus রাজ্যের প্রথম রাজপুত্র Reinhardt Orteus হিসাবে, কিন্তু রাজপরিবার তাকে পরিত্যক্ত করে। যেহেতু মানুষের Mana Level পরিমাপ করার জন্য ব্যবহৃত ডিভাইসগুলি দুটি সংখ্যার চেয়ে বেশি সংখ্যা পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়নি, তাই সবাই ভুল করে বিশ্বাস করে যে তার mana level মাত্র 2, যখন এটি আসলে 1,002। তাকে দত্তক নেয় রাজারই এক উচ্চপদস্থ সভাসদ এবং সে Haruto হিসাবে তাদের সাথে বাস করতে থাকে। যেহেতু Haruto তার ম্যাজিক-এর কোনো এলিমেন্ট পায়নি, তাই সে শুধুমাত্র Barrier Magic ব্যবহার করতে পারত। যেটা সবাই সামান্য ও অচল মনে করলেও Haruto সেটাকেই বিভিন্নভাবে ব্যবহার করতে পারতো যাতে সে ছিল অজেয়। Haruto তার নতুন পরিবার আর maid এর থেকে অনেক সাপোর্ট পায়।
গল্পের এক ঘেয়েমি কাটাতে অনেক ইভেন্ট পর পর দেখতে পাওয়া যায়, যদিও সব অত ইন্টারেষ্টিং লাগে না। Haruto-র সাথে প্রথম যার দেখা হয় সে হল Flay, একটা young female Fenrir, সে বিশ্বাস করতো Haruto হল Demon লর্ড। তেমনভাবেই Haruto-র বোন Charlotte Zenfis তাকে ভাবতে থাকে Hero of Justice. যেহেতু তার পাওয়ার অনেকটাই বেশি তাই তাকে অনেকবারই তার আসল পাওয়ার লুকিয়ে রাখতে হতো, সেই ভাবেই সে আরও অনেক রূপে পরিচিত হতে থাকে Black Knight আর Shiva।
আসল চ্যালেঞ্জ আসে যখন সে আর তার ফ্যামিলি বিশেষত ওর বোন রাজপরিবারের নিশানায় আসে। সে জানতে পারে, তার বোন একসময় mana power-এ রানীকেও ছাড়িয়ে যাবে তাই রানী, অর্থাৎ তার নিজের মা যে তাকে মরার জন্য বনে পাঠিয়ে দিয়েছিল সেই তার বোনকে মারতে চাইছে, সে বোনকে রক্ষা করার শপথ নেয়। যেটা তার কাছে খুবই সহজ। তার নিজের ভাই বোনেরা তার বন্ধু হয়ে ওঠে তাদেরই অজান্তে যে সে তাদের বড় ভাই এবং সিংহাসনের আসল দাবিদার। Haruto আর তার নতুন বোন, Charlotte Zenfis -এর সম্পর্ক খুব সুন্দরভাবে শুরু না হলেও পরে তা ভীষণ গভীর হয়ে ওঠে। Haruto কখনোই তার বোন-এর অনুরোধ না করতে পারতো না, আর বিভিন্ন rescue mission-এ ঝাঁপিয়ে পড়তো। Charlotte, তার মডার্ন দাদার চক্করে ইন্টারনেট থেকে অ্যানিমে দেখে otaku হয়ে ওঠে।
Haruto-র মাকে খুব cute লাগে, বেশ কিছু মজার এলিমেন্ট রাখা আছে। আসলে যখন Haruto-র স্কুলের প্রতি ঘৃণা তার বোন ও অন্যানদের মধ্যে বড়ো প্যানিক সৃষ্টি করে আর funny misunderstanding দেখা দেয়।
Is Am I Actually the Strongest worth watching?
গল্পটা season ১-এ পুরোপুরি শেষ হয়না। সেটুকুই খারাপ লাগা রেখে দেয়, অন্যতায় মিষ্টি একটা Isekai- যদিও আমি best বলব না।
hank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments
Post a Comment