The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

The One Who Heals, Can Also Kills




Japanese Title: 治癒魔法の間違った使い方 , Chiyu Mahou no Machigatta Tsukaikata Release Date: January 6, 2024
Premiered: Winter 2024
Status: Finished Airing
MAL Score: 7.54
Genres: Action, Comedy, Fantasy, Isekai
Studio: Shin-Ei Animation, Studio Add Based On: Light Novel Creator :
Kurokata

Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

The Wrong Way To Use Healing Magic - নাম আর পোস্টার দেখে বোঝাই যায় এটা Isekai। এখনকার Isekai অ্যানিমের ফর্মুলা একদম একই। তবু পপুলারিটি কমেনি। - হয়তো এখনকার জীবনে সবারই বড্ড escapism এর দরকার পরে, যেটা পাওয়া যায় অ্যানিমেতে। আর Isekai অ্যানিমে যেন মনের ইচ্ছা টাই তুলে ধরে। যা হোক, অতো সিরিয়াস হয়ে লাভ নেই। 


Isekai অ্যানিমে এমনিও খুব সহজে চেনা যায়। প্রোটাগোনিস্ট ছেলে বা মেয়ে হোক, সামনে থাকবে, পিছনে ০ বা অনেক গুলো ক্যারেক্টার। ছেলে প্রোটাগোনিস্ট হলে তো পিছনে একগাদা মেয়ে থাকবেই, তারাই গোটা গল্প জুড়ে আছে, আর প্রোটাগোনিস্ট হল সুপার পাওয়ারফুল, সে হতে পারে রিয়েল লাইফ থেকে আলাদা বা নয়, তার কোনো নেগেটিভ সাইড থাকলেও সেই হিরো বা হেরোইন রা চিন্তাতীত শক্তিশালী। 


Isekai অ্যানিমের অন্য একটা জিনিস এখন দেখা যায় যে, অ্যানিমের নামটাই এত্ত বড় যে সেটা Synopsis - এর কাজ করে দেয়। এটারই দেখ The Wrong Way To Use Healing Magic. তার মানে প্রোটাগোনিস্ট একজন Healer. Using Wrong Way মানে সে নির্ঘাৎ timid healer নয়, বরং একজন fighter. আর অ্যানিমেটা সত্যিই তাই। 



The Wrong Way To Use Healing Magic - Story Glimpse and Summery 

তো, গল্পের প্রথমে আমরা দেখতে পাই, কিছু মডার্ন ওয়ার্ল্ড-এর স্কুল স্টুডেন্টস দের 'summon' করা হয়েছে অন্য এক দুনিয়ায়, সেখানকার রাজার দ্বারা। তারা হল সেই দুনিয়ার 'summoned heroes' কারণ খুব শীঘ্রই সেখানে demon দের আক্রমণ হতে চলেছে আর তারা বিশ্বাস করে  'summoned heroes'- রাই  একমাত্র তাদের বাঁচাতে পারে। 


Ken Usato, Suzune Inukami আর  Kazuki Ryusen হল সেই তিন বন্ধু, যারা অন্য জায়গায় এসে বাধ্য হয় তাদের হয়ে যুদ্ধ করতে। তাদের ম্যাজিক পাওয়ার পরীক্ষা করতে দেখা যায় Suzune Inukami আর  Kazuki Ryusen এর পাওয়ার খুবই ইউনিক আর তারা নিঃসন্দেহে যুদ্ধের জন্যে fight করার শক্তি রাখে। যেখানে Title ক্যারেক্টার Ken Usato একজন healer মাত্র। অবশ্যই সে প্রথমে কোনো গুরুত্ব পায় না। কিন্তু তাকে পেয়ে লুফে নেয় এক ক্যাপ্টেন, যাকে রাজা অবধি ভয় পায়। যেহেতু healer ফ্রন্ট লাইন ফাইটার নয়, তাই Ken Usato- কোনো রকম সুনাম বা গুরুত্ব পায় না অন্যদের থেকে। শুধু তার বন্ধুরাই তাকে যথেষ্ট পছন্দ করে-আর তাদের healing স্কোয়াড আর ক্যাপ্টেন। যদিও সেই female captain ভীষণ rough and tough, সেই Ken Usato-কে ভীষণ কঠিন আর কষ্টকর ট্রেনিং-এর মধ্যে দিয়ে তাকে শক্তিশালী করে তোলে আর সেই সাথে Usato ক্যাপ্টেনের মতোই ভীষণ পাওয়ারফুল Healer হয়ে ওঠে। 



ক্যাপ্টেন-এর এক ব্যাকগ্রাউন্ড স্টোরি তার ব্যবহার আর  Ken Usato-র প্রতি তার প্রত্যাশার কারণকে বুঝিয়ে দেয়। সে তাকে যে যথার্থ healer বানিয়েছিলো, আসল যুদ্ধের সময় যেটাই প্রমান হয় সব থেকে কার্যকরী, এবং সে তার দুই বন্ধুকে বাঁচাতেও সমর্থ হয়। 


গল্পটা ভালো, ইমোশনাল জিনিস কিছু যেমন আছে, অ্যানিমেশন আর স্পেশাল এফেক্টস ও ভালোই লাগে, simple গোছের। অবশ্যই ছোট খাটো একটা anime। টুকটাক কিছু ইমোশনাল জিনিস যেমন রয়েছে, বন্ধুত্ত্ব, ভরসা, মানুষের stereotypical বিশ্বাসের জন্য কাউকে ছোট ভাবা, হেয় করা কিভাবে তাদের পতন আনতে পারে সেটা দেখানো হয়েছে। আবার হিরোর সাথে unjustice টাই অনেক গল্পের প্যাটার্ন হয়ে থাকে - সেটা এখানে enjoy করা যায়। কিছু cute female ক্যারেক্টারের সাথে powerful female character হিসেবে ক্যাপ্টেন দুটোই ভালো লাগে। 


Is there a season 2 for Wrong Way to Use Healing Magic?

খবর আছে Wrong Way to Use Healing Magic season 2-র কাজ চলছে কিন্তু খুব বেশি কিছু জানা যায় না। তবে season 2 একটা দরকার, কারণ demon রা হেরে গেলেও তারা হার মানেনি। Usato পেয়েছে এক cute war prisoner. Usatoর তার friend-দের বাঁচানোর পিছনে হাত রয়েছে এক mysterious ক্যারেক্টার-এর। তার সম্পর্কেও পুরোটা জানা যায় না। তাই জন্যই অপেক্ষা season ২ এর। তাদের ফেরার কী হলো, কোন solid ending এখানে নেই।  


Is the wrong way of using healing magic good?

যদি Isekai ভালো লাগে তাহলে বেশ ভালো anime বৈকি। 


Is Usato stronger than kazuki?

Usato সবার থেকেই শক্তিশালী। তার সমকক্ষ সম্ববত ক্যাপ্টেন একা। 


How many episodes is The Wrong Way to Use Healing Magic?

মাত্র ১৩ 


Thank You. It Ends Here.

Thank You.

- by KolkattansAnime

Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments

Popular posts from this blog

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali