Backflip!! Anime Review - in Bengali

 Backflip!! Anime Review


Anime Name: Backflip!! or Bakuten!!

Backflip!! episodes: ১২ এপিসোড, ১ টি মুভি 
Backflip!! genre : Comedy, Drama, School, Sports
Backflip!! Studio : Zexcs
Backflip!! Release Time: Spring 2021
Backflip!! Characters: Asawo Kurikoma, Ayumi Futaba, Hideo Ominato, Keisuke Tsukidate, Kotaro Watari ,Kyoichi Ryugamori, Masamune Shichigahama, Mashiro Tsukiyuki, Nagayoshi Onagawa,Rei Shida,Ryoya Misato,Sakiko Hirose, Shotaro Futaba, Shunsuke Azuma, Shusaku Shida, Shūji Mabuchi, Toru Takase, Yojiro Mutsu

Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।


Backflip!! কেমন Anime?

একটা ভীষণ সোজাসাপ্টা sports anime, থিম বা প্লট এর দিক থেকে বললে অন্যান্য sports anime-এর থেকে খুব একটা আলাদা নয়। তবে যে sports কে নিয়ে এই গল্পটা সেটা অতটা আলোচ্য নয়, সেটা হল- Men's Rhythmic Gymnastics. আর Haikyuu, Diamond No Ace, Kuroko no basket এর মতো চরম জনপ্রিয় Anime গুলোর মত অনেক গুলো season নেই, characters এর বাহুল্য নেই, সেরকমই প্রচুর প্রতিদ্বন্দ্বীও নেই। গোটা anime টার ১ টাই season, যাতে কিনা আছে ১২ টা এপিসোড আর তারপর আছে একটা মুভি।পুরোটা এক বার বসেই শেষ করে ফেলা যায়। 
ঝকঝকে তকতকে একটা anime Backflip, আছে দারুন অ্যানিমেশন, আছে "cool character", অত্যুৎসাহী protagonist কিন্তু হৈচৈ বাজ নয় বরং শান্ত, মোটিভেশন আছে, rivals আছে। সবাই দারুন flexible কিন্তু কাউকে girly লাগেনি। 

গল্পটা শুরু হয় যখন Shotaro Futaba নিজের জীবনের ইচ্ছা-পছন্দ নিয়ে ভাবতে ভাবতে ঢুকে পরে একটা স্টেডিয়ামে যেখানে একটি অসম্পূর্ণ Men's Rhythmic Gymnastics team তাদের রুটিন প্রদর্শন করছিল, আর সেই পারফরম্যান্স তাকে পুরো নাড়িয়ে দেয়, আর সে বুঝতে পারে যে জীবনে সে প্রথমবার নিজে থেকে কিছু করতে চায়। ঘটনাক্রমে সে যাদের পাশে বসে পারফরমেন্স দেখছিল, তারাই তার বন্ধু হয়ে যায়, Ryoya Misato এবং Mashiro Tsukiyuki - যারা কিনা যথাক্রমে তার teammate এবং rival। আমার মতোই Shotaro Futaba ও আগে জানতো না Men's Rhythmic Gymnastics কী, কিন্তু সেইদিনের পারফরমেন্স তার মতো আমাদেরও ভালো লেগে যায় বৈকি। ঠিক নামটার মতোই Men's Rhythmic Gymnastics হল মিউজিক-এর সাথে ছেলেদের জিমন্যাস্টিক প্রদর্শন। Shotaro Futaba-র ব্যাকফ্লিপ শেখাটাই মূল গল্প, সাথে আছে টীম বিল্ডিং, ফ্রেন্ডশিপ, স্ট্রাগল ইত্যাদি। তবে কোনোটারই বাড়াবাড়ি নেই, সব শেষে একটা সুন্দর feel রেখে যায়। জিমন্যাস্টিক রুটিনগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভালো ভালো পারফরমেন্স-গুলো পুরোটাই দেখানো হয়েছে সেই সাথে ক্যামেরা অ্যাঙ্গেল এমন রাখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেখানে viewers দের মনে হবে তারাই যেন পৌঁছে গেছে স্টেজে। জেতা-হারা ছাড়াও প্রতিযোগিতায় আরও যে কিছু থাকে, সেটা বলে যায় Backflip!!, স্বাধীন হওয়ার ছোঁয়া রেখে যায় Backflip!!






Is backflip a good anime?

যেরকম বললাম, men's rhythmic gymnastics ছাড়া নতুন কিছু নেই কিন্তু anime টা কম্প্যাক্ট, চরিত্র, গল্প মিশিয়ে আর অ্যানিমেশন-এর দিক দিয়ে ভীষণ সুন্দর। 
It's a call for freedom.



Is backflip a BL?

না, প্রোডাকশন থেকে এটাকে BL তকমা দেওয়া হয়নি। একই ভাবে BL-এর elements ও নেই। শুধুমাত্র good looking male characters দের প্রাধান্য দিয়ে anime বানানো বলেই BL fans দের কাছে এটা shipping এর জন্য উপযুক্ত। যেটা সাধারণত স্পোর্টস anime -র সাথে হয়ে থাকে। Bhruu......

Is backflip finished? 
হ্যাঁ।

Backflip Season 2 আসবে কি?
Backflip Anime Season 2 হিসেবে আছে একটা movie. আর কোনও continuation-এর উল্লেখ নেই। 


Backflip!! Anime Rating: 
7.2/10IMDb 
7.5/10MyAnimeList




Thank You.
- by Kolkattan'sAnime
 
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali