Summer Time Rendering Review - in Bengali

 

 Summer Time Rendering Anime Review


Anime Name: Summer Time Rendering 

Studio: OLM

Status: Completed

Summer Time Rendering Released: 2022 Spring

Summer Time Rendering Genre: Thriller, Fantasy

Summer Time Rendering total episode : ১ season- ২৫ episodes 

Summer Time Rendering Characters: Hizuru Minakata,Shinpei Ajiro,Ushio Kofune,Mio Kofune,Shide,Ryunosuke Minakata,Shiori Kobayakawa,Masahito Karikiri,Ginjiro Nezu,Alain Kofune,Asako Kobayakawa,Tetsu Totsumura,Sou Hishigata,Tokiko Hishigata 


Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।


How is Summer Time Rendering?

Summer Time Rendering এর থিম হল টাইম ট্রাভেলিং , যদি Steins;Gate, Tokyo Revengers, Re: Zero, Erased, Orange, Link Click এর মতো anime ভালো লেগে থাকে, তাহলে এটা তাদের জন্য। টাইম ট্রাভেলিং যখন হচ্ছে, তার মানে অবশ্যই এমন কিছু একটা ঘটছে যেটা পরিবর্তন করার দরকার আছে। ঠিক তাই। Shinpei Ajiro, আমাদের প্রোটাগনিস্ট এর বিশেষ ক্ষমতা হচ্ছে  টাইম ট্রাভেলিং, কেন? জানা যাবে পরে। গল্পটা এটাই যে Ushio, যে কিনা Shinpei এর ছোট বেলার বন্ধু এবং লাভ-ইন্টারেস্ট সে প্রথমেই মারা যাচ্ছে, আর Shinpei-কে সে time looping-এর power দিয়ে বলে যায় যে তার বোন Mio- কে বাঁচাতে। Mio-কে বাঁচিয়ে রাখতেই শুরু হবে গল্পটা সেই সাথে ফিরে আসবে Ushioর shadow বা ছায়া যে অন্য ছায়াদের থেকে আলাদা আর Shinpei- কে সাহায্য করবে Mio-কে বাঁচাতে। Shadow- টা কী ? এখানে শ্যাডো হলো ক্যারেক্টারগুলোর doppelganger. তারা শুধুই খুন করে। গল্পতে আসলে শুধু Mio-কে বাঁচানোই নয়, গোটা দ্বীপটাকেই বাঁচাতেই এই সংগ্রাম। তাও না কার কবল থেকে? দ্বীপ-এর ভগবান। Spoiler হয়ে গেল ? অসুবিধা নেই, এই ব্যাপারটা বড় নয়। হিরো, হিরোইন, সহযোগী, কে কে মারা যাবে, কেন যাবে সেটা anime-তে স্পষ্ট করে দিয়েছে প্রথমেই। কিন্তু সবগুলোকেই আবার মিথ্যা করে দেবে। গল্পটাতে টানটান event flow-এর কোন কমতি নেই। যারা Fantasy Theme পছন্দ করে না, আজগুবি লাগে, এটার শুরুতেও তাই লাগতে পারে। কিন্তু বলবো একদম গাঁজাখুরি বানায়নি, sci-fi এর মতো সব কারণ দেখিয়েছে। গোটা গল্পটা island urban story-কে ফলো করে এগোয়, যেটা প্রথমে সবাই ধত্তব্যের বাইরে নিলেও, সেটা নিয়েই তারা মাথা ঘামাতে শুরু করে। ২৪ এপিসোড (Total 25 episodes) জুড়ে অনুভব করতে হবে থ্রিলারটা। প্রতি টাইম ট্রাভেলিং-এ একই জিনিস ঘটে না, নিয়ে আসে সারপ্রাইস আর এই টাইম ট্রাভেলিং-র সীমাবদ্ধতা, যেখানে চলে আসে চ্যালেঞ্জ। আছে এডভেঞ্চার, কিছুটা ডিটেক্টিভ-এর চিন্তা ভাবনা, আছে সুন্দর অ্যানিমেশন। ভালো ব্যাপার এই যে, Shinpei-এর মধ্যে  টাইম ট্রাভেলিং-এর শক্তি থাকলেও, সে একা নয়, যেটা হয়তো Anime Poster থেকে স্পষ্ট। Summer Time Rendering English Dub আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো সাউন্ড-এর জন্য তাই আমি পুরোটাই Sub দেখেছি। Summer Time Rendering Anime Characters - গুলোও ভালোই। Summer Time Rendering ১৮+ মেনশন করা আছে, কারণ আগা-গোড়া পুরোটাই মৃত্যু মৃত্যু আর মৃত্যু। আর এই মৃত্যুকে আটকাতেই Shinpei-এর টাইম ট্রাভেলিং। ১১, ১২ এপিসোডে গিয়ে মনে হতে পারে, এতদূর এসে গাছে যখন ব্যাপারটা শেষ হয়ে যাবে, তার পরই মনে হবে আরে এটার না ২৫টা এপিসোড? এতোগুলো এপিসোডে কী হবে? কিন্তু এটা anime, যারা জানে anime কী জিনিস, তারা ধের্য্য ধরে বসবে বৈকি। একটা movie-র শেষ থেকে anime-এর শেষে অনেক বেশি কিছু পাওয়া যায়। আর যারা এটা পড়তে এসেছে এইভেবে যে পড়েই anime টা বুঝে নেবো তারা আউট। শেষ হচ্ছে হচ্ছে করেও শেষ হবে না,কারণ অনেক সিক্রেট জানা বাকি থেকে যাবে, আর সেই সাথে আছে অনেক টার্নিং অফ ইভেন্টস। Summer Time Rendering Ending জানতে গেলে দেখতে হবে শেষ পর্যন্ত, কারণ হাই টেনশন, টেনশন রিলিফ এর মধ্যে দিয়েই গল্প এগোতে থাকবে। নিজের কাছের মানুষগুলোকে বাঁচাতে তুমি কত দূর পর্যন্ত যেতে রাজি আছো? 


Heroine এর একটা ফটো তো দেওয়াই উচিত। বেচারি অনেক কষ্ট করেছে। She is the beginning and ending.

Anime-তে শুধু শুধু টাইম নষ্ট করেনি, পর পর উত্তেজনাপূর্ন ঘটনা আছে যা viewer-কে আটকে রাখতে পারে। ঠাকুরমার ঝুলির গান মনে পরে গেল - "গা ছমছম, কী হয়, কী হয়", গা ছমছম করতেই পারে, কারণ কিছু scene আর লোকেশন এমন আছে। আবার, সেই সাথে emotional জিনিসও আছে। 


Does Summertime Rendering Anime have a happy ending? 

অবশ্যই। এক্কেবারে ২৩ মিনিট নিয়ে পুরোপুরি স্পষ্ট করে দিয়েছে যে সব শেষে সবাই খুশি Hero, Heroine বা Villain। হুট্ করে শেষ হয়নি, "আমার কথাটি ফুরালো নোটে গাছটি মুড়ালো" বলে। প্রতিটি গন্ডগোলের ব্যাখ্যা দিয়ে শেষ করেছে - যাকে বলা যায় satisfied ending. অবশ্যই কারও কারও কাছে জটিল লাগতে পারে এই Theory. কিন্তু ভালো করে দেখলে কোনো অসুবিধাই হওয়ার কথা না। 


Do Shinpei and Ushio end up together?

এ নিয়ে কিছু লিখবো না, একটা ছবি দেখাই - অনেক hug-pose দেখেছি, এটা অন্যরকম ভাবে দারুন। 



Is Summer Time Rendering Worth Watching? 

হ্যাঁ, কেন নয়? অবশ্যই দেখতে হবে বলছি না, তবে অনেক টাইম ওয়েস্ট anime-র থেকে ভালো। টেনশন আছে, থ্রিলার আছে, খুন আছে, মারামারি আছে, মনস্টার আছে, ফায়ারিং আছে, ফ্রেন্ডশিপ আছে, স্কুল নেই, Love আছে কিন্তু cringe নয় sweet, fireworks আছে, emotions আছে, scenery গুলো সুন্দর, অ্যানিমেশন ও সুন্দর, গানগুলোও সুন্দর। আর যারা Time Travelling, dimension Travelling, parallel world বা multiverse theory পছন্দ করে,তাদের তো না দেখে থাকা উচিত নয়। যেহেতু এটা কমপ্লিট সিরিজ আর Summer Time Rendering season ২ আসার ব্যাপার নেই, তাই পরে কী ঘটবে সেই অপেক্ষা করতে হবে না। ছেলেদের জন্য বলি, swimsuit পড়া ফিগার আছে, G-cup lady আছে। Ahem 


Summer Time Rendering rating যথেষ্ট ভালো। 

8.2/10IMDb

8.5/10MyAnimeList


Thank You.
- by Kolkattan'sAnime
 
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali