Beautiful Bones -Sakurako's Investigation- Underrated Short Mystery Anime
Beautiful Bones -Sakurako's Investigation - Bengali Review
Anime Name: Beautiful Bones -Sakurako's Investigation , A Corpse is Buried Under Sakurako's Feet, 櫻子さんの足下には死体が埋まっている , Sakurako-san no Ashimoto ni wa Shitai ga Umatteiru
Episodes: 12
Year: 2015
Status: COMPLETED
Genres: Mystery
Based on novel "Sakurako-san no Ashimoto ni wa Shitai ga Umatteiru" written by Shiori Ota and illustrated by Tetsuo (published February, 2013 by Kadokawa Shoten).
Novel: https://www.reddit.com/r/Sakurako/
Manga: https://bato.to/series/87781 (Vol 1- Chap 4)
Authors: Shiori ota
Artists: Tetsuo
Drama:
Director: Yuichi Sato, Daiden Yamauchi
Writer: Shiori Ota (novel), Tetsuo (novel), Junpei Yamaoka
Network: Fuji TV
Episodes: 10
Release Date: April 23 - June 25, 2017
"Beautiful Bones: Sakurako's Investigation" একটি মিস্ট্রি অ্যানিমে যা মূলত Shōtarō Tatewaki নামের একটি কিশোর এবং Sakurako Kujō নামক একজন কঙ্কাল বিশারদকে কেন্দ্র করে তৈরি। Sakurako-র একটি অদ্ভুত শখ আছে—সে মৃতদেহের কঙ্কাল বিশ্লেষণ করতে ভালোবাসে এবং সেই সঙ্গেই বিভিন্ন রহস্য উন্মোচন করে।
অ্যানিমেটির প্রতিটি এপিসোড একটি নতুন রহস্য উন্মোচনের দিকে ধাবিত হয়। Shōtarō এবং Sakurako প্রতিনিয়ত নতুন নতুন কঙ্কালের মাধ্যমে রহস্যময় মৃত্যুর ঘটনা খুঁজে পায় এবং সেই মৃত্যুর পেছনের গল্পগুলো খোলাসা করে। যদিও Sakurako একেবারে সিরিয়াস এবং তীক্ষ্ণ মস্তিষ্কের, Shōtarō তার উল্টো, সহজ-সরল এবং সহানুভূতিশীল। তাদের এই বিপরীত ব্যক্তিত্বের মিশ্রণই গল্পটিকে আকর্ষণীয় করে তোলে।
Beautiful Bones: Sakurako's Investigation Characters:
Sakurako অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু বলা হয়েছে সে নাকি লোকজনকে পছন্দ করে না। যদিও তাকে সেরকম কিছু করতে দেখা যায়নি, কিন্তু এটা ঠিক যে, নিজের কেউ ছাড়া সে জ্যান্ত মানুষের থেকে যে কোনো কঙ্কালকে নিয়ে থাকতেই বেশি ভালোবাসে। তার জন্য কঙ্কালের গঠন এবং বিশ্লেষণ করা একটি আনন্দের কাজ। তবে, তার এই শখ মাঝে মাঝে তার সামাজিক জীবনকে প্রভাবিত করে। Shōtarō-র কথায় যখনই তারা একসাথে তারা বেড়োয়, কোনো মৃতদেহ বা কঙ্কাল পাওয়া অবসম্ভাবী। Sakurako হল একজন অস্টিওলজিস্ট, যে কঙ্কাল সংগ্রহ ও পুনরুদ্ধার করে এবং হাড় ও তাদের মালিকদের মৃত্যুর পিছনের পরিস্থিতি দুটোই খুঁজে বেড়াতে পছন্দ করে।
Sakurako -র চরিত্র আসলে ভালো লাগায়। Sakurako অনেক ক্ষেত্রে rude, intensive লাগতে পারে, কিন্তু তাই Sakurako অন্যান্য anime girl character-এর থেকে আলাদা হতে পেরেছে। অন্যদের মতো typical anime girl ক্যারেক্টার Sakurako নয়। Sakurako -র গেট-আপ, অ্যাডাল্ট আচরণ আবার কঙ্কাল দেখে শিশুসুলভ উত্তেজনা, কাজের প্রতি ভালোবাসা ডেডিকেশন, লুক সবই আকর্ষণীয়। আর সবথেকে বড় হল সে যেভাবে রহস্য সমাধান করে। তার ট্রান্সফর্ম দেখলে মনে হবে, ফ্যান্টাসি anime-র Magic Girl, আর তার "power" হল তার হাড় এবং কঙ্কাল দেখার অভিজ্ঞতা এবং ব্যক্তি বা প্রাণীর জীবন সম্পর্কে কিছু জানার ক্ষমতা। তার প্রত্যেকটা কেস সমাধান করা সিরিয়াসলিই দেখানো হয়। তার ধরণটা অনেকটা শার্লক হোমস-এর মতো - খুঁটিয়ে দেখা, আর বিভিন্ন পরিস্থিতির সম্পর্কে বিশদ জ্ঞান প্রকাশ। যাদের Kamonohasi Ron-কে ভালো লাগে তাদের anime টা ভালো হজম হবে। গল্পের এপিসোডগুলো এইভাবেই বিভিন্ন মৃত্যুর সমাধান করতে করতে এগোয়, আর শেষে গিয়ে জানা যায় সব গুলোর সাথে থাকে একটা মিল।
Sakurako নিঃসন্দেহে একটা হাইপার-ইন্টেলিজেন্ট অ্যানিমে চরিত্র যে হাইপার-বুদ্ধিমত্তার অধিকারী। এরকম সাইন্টিফিক বিশ্লেষণ শুনলে লাইফ সাইন্স পরীক্ষা ভালো করা যায়। তবে এখানকার Science Dr Stone-এর মতো এতটাও crazy নয়। এটা জেনে ভালো লাগে যে Sakurako এটা একটা skill-এর মতো যত্ন করে শিখেছিল, জন্মগত পাওয়া বা হটাৎ করে পাওয়া শক্তি নয়। Sakurako-র জীবন রহস্যময় কিন্তু ভীষণ পরিষ্কার একটা চরিত্র। Sakurako হয়ত লোকের সাথে মেলামেশা কম করে, পুলিশ-এর কাজের মাঝে নাক গলায়, মানুষের খুলি পেলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বায়না করে, কোন সময় কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা ধত্তব্যের মধ্যে রাখে না ঠিকই, কিন্তু Sakurako দূরদৃষ্টির অধিকারী, সংবেদনশীলও। Sakurako-র উদ্ভট পছন্দ নিয়েই গল্প কিন্তু Anime-তে সেটা নেতিবাচক আলোতে চিত্রিত করে না। লোকেরা তাকে "অদ্ভুত" হিসাবে দেখতে পারে তবে তার "অদ্ভুততা" হল তার অস্টিওলজিতে এত বেশি সময় বিনিয়োগ করা, এবং যার জন্য এমন অবস্থার মুখোমুখি হতে হয় যেটা সে ছাড়া অন্যকারও দ্বারা সমাধান করা সম্ভবই নয়।
Shōtarō অনেকটাই বাস্তববাদী এবং Sakurako-র কঙ্কাল প্রেমের প্রতি খুব একটা সন্তুষ্ট না হলেও সে তাতে যোগদান করে বৈকি। তবে, Sakurako-র সাথে তার সম্পর্ক খুবই গভীর, এবং সে Sakurako-র সাথে বিভিন্ন রহস্য সমাধানে সাহায্য করে। Shōtarō একজন student, Sakurako-র সাথে তার পরিচয়টা কাকতালীয় আবার হয়ত নিয়তি। Sakurako একটু 'আমাকে আমার মতো থাকতে দাও' মনোভাবাপন্ন, Shōtarō-ই তাকে বাইরের জগতের সাথে তাকে মিলিয়ে দিতে পারে। আমরা anime-তে দেখি Japanese রা চরম polite, কিন্তু Sakurako কিছুটা ডাকাবুকো। সে যেন তার নিজের নিয়মে চলে। Shōtarō-ই তাকে সেই সমাজে যেন এগিয়ে নিয়ে যায়, তার কঙ্কাল ভর্তি ঘর থেকে তাকে বাইরের আলোয় টেনে নিয়ে আসে আর Sakurako-র talent হোক বা Skill সবার মধ্যে নিয়ে আসে। Shōtarō না থাকলে গল্পটাই দাঁড়াতো না। তবে আমার ধারণা Sakurako নিজেকে ইচ্ছা করেই সমাজ থেকে আলাদা করে নিয়েছে, এবং সেটা একটা ট্রাজেডির পরে। তাই আমি Sakurako কে দোষ দিইনা।
Sakurako-র একজন বাগদত্তা থাকার বিষয়ে কিছু অপ্রত্যাশিত উল্লেখ রয়েছে, তবে তাকে একবার আসতে দেখা যায়না। Sakurako আর Shōtarō এর জুটি একটু অন্যরকম ছোঁয়া আনে anime-তে। Sakurako আর Shōtarō কেমিস্ট্রি কোনো cringy love story নিয়ে আসে না। যদিও Shōtarō-র Sakurako-র প্রতি ব্যবহার রোমান্স মনে হতে পারে, কিন্তু ভাই-বড় বোনের সম্পর্কটাই সবথেকে যুক্তিযুক্ত। বাকিটা বলাই যায় হাই স্কুলের Shōtarō-র adolecence. সে শুধু চেয়েছিলো Sakurako তাকে একটু সন্মান দিক, কারণ Sakurako তাকে "shounen" বলে ডাকত, তার নাম ধরে তাকে ডাকতে দেখা যায়নি। তবে Shōtarō অন্যের কাছে নিজেকে Sakurako-র গার্ডিয়ান বলে পরিচয় দিতে দেখা গেছে, যেটা খুব একটা ভুল নয়। এক কোথায় এই জুটি ভীষণ উপযুক্ত। অন্তত আমার কাছে। love-romance নিয়ে anime তো কম নেই - এটায় নয় Shōtarō-র adolecene-এর ছোঁয়া থাকল, এক তরফা চাওয়া কষ্টের হলেও নিষ্পাপ।
অ্যানিমেটির ভিজ্যুয়াল দিকটি অত্যন্ত সুন্দর এবং শৈল্পিক। প্রতিটি কঙ্কাল ও তার বিশ্লেষণ অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতির সৌন্দর্য এবং বিভিন্ন রহস্যময় স্থানগুলোর ভিজ্যুয়াল রেন্ডারিং প্রশংসার দাবিদার। খুব কম চরিত্র, তাই গল্পটাও বেশ কম্প্যাক্ট লাগে - যতটুকু দেখানো হয়েছে আর কি....
Beautiful Bones: Sakurako's Investigation শুধুমাত্র একটি রহস্যধর্মী অ্যানিমে নয়, এটি জীবনের মূল্য এবং মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন তোলে। প্রতিটি মৃত্যুর পেছনের গল্প আমাদের বুঝতে শেখায় যে মৃত্যু শুধুমাত্র একটি কঙ্কাল নয়, বরং এর পেছনে একেকটা জীবনের কাহিনী লুকিয়ে থাকে। এটি দর্শকদের ভাবতে বাধ্য করে যে কিভাবে মৃত্যুকে আমরা দেখি এবং তার সাথে সম্পর্কিত যন্ত্রণাগুলোকে মোকাবিলা করি। কিছু ডায়ালগ ভাবায় এবং ভালো লাগায় - মূলত শেষের এপিসোড-এর দিকে।
সিরিজের ভিজ্যুয়াল হাইলাইট; অ্যানিমেশন ভালো। প্রতিটি এপিসোড একটি নতুন রহস্য নিয়ে আসে, অনেকের জন্য গল্পের আবেগপ্রবণ বা রোমাঞ্চকর দিকটি কিছুটা দুর্বল মনে হতে পারে। তবে, যারা ধীরগতির রহস্য গল্প উপভোগ করেন এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে আগ্রহী, তাদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় অ্যানিমে। এটা সম্পূর্ণই ডিটেক্টিভ স্টোরি কিন্তু বেশ কিছু psychological জিনিস তুলে নিয়ে আসে। যখনই কোনো মৃত্যুকে বিশ্লেষণ করা হয়েছে, অনেক গভীর জীবন মৃত্যুর কথা উঠে এসেছে, যেগুলো ভাবায়, এবং ভাবতে ভালো লাগে। না, সবার একই মনে হবে তা নয়...তারা যেন সময় নষ্ট না করে এখানে। Sakurako-র এই শখ প্রাক্তন অস্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর তার নিজস্ব ধরণ, সে যেন ৩D History Book রচনা করে চলছে - এটা শিল্পের অন্য ফর্ম।
"Beautiful Bones: Sakurako's Investigation" একটি অনন্য রহস্যধর্মী অ্যানিমে, যেটা দারুন Visual আর গভীর কাহিনীর জন্য প্রশংসা করতেই হয়। Sakurako এবং Shōtarō -র মাধ্যমে এটি জীবনের মূল্য এবং মৃত্যুর অন্তর্নিহিত রহস্য নিয়ে দর্শকদের ভাবতে বাধ্য করে। যারা রহস্য, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এবং জীবনের গভীর দিকগুলি নিয়ে চিন্তা করতে ভালোবাসেন, তাদের জন্য এই অ্যানিমেটি উপভোগ্য হবে। তবে আগেই বলে রাখি এই অ্যানিমে রূপান্তরটি অসম্পূর্ণ এবং মূলত Anime-টা এমন জায়াগায় শেষ থামে, যখন মূল চরিত্রগুলি আসল রহস্য নিয়ে কাজ করা শুরু করে আর মানুষকে অতৃপ্ত রেখে দেয় সমাধানহীন সমস্যার মাঝে ফেলে রেখে আর এর কোনো season ২ নেই, বেরোনোর খবরও নেই। কিন্তু আপনি যদি সেই সত্যটিকে উপেক্ষা করতে পারেন, তাহলে এটি আসলে একটি চমত্কার বিনোদনমূলক ছোট সিরিজ, যার মাত্র ১২টা এপিসোড। এটা নিয়ে আনন্দ পাওয়ার নেই যে manga পড়ে নেব, সে আশায় গুড়ে বালি। Manga একটা আছে বটে, কিন্তু সেটাও অসমাপ্ত, বাকি থাকে novel, ওটার fan translation-এর link উপরে দেওয়া আছে।







Comments
Post a Comment