Mom, I'm Sorry is not a Funny Story! - Review in Bengali
He Sacrificed His Life To Save His Mom!
Anime Name: I’m Sorry Mom/Mom, I'm Sorry, Xiehou ta de Shaonu Shidai
Source: Web novel
Genres: Action, Adventure, Fantasy,
Rating MAL: 7.3
Language: Chinese
Duration: 15 min per ep
Episodes: 18
Mom, I'm Sorry OP: https://www.youtube.com/watch?v=6zAJlssv3m8
Mom, I'm Sorry ED: https://youtu.be/8KRkllDSXPM?si=9u6LSEm_bWr8QUqz
Mom, I'm Sorry Anime Review - In Bengali
Mom, I'm Sorry Anime অনেক জায়গাতেই কমেডি গল্প হিসেবে প্রচার করা হয়েছে বা কিছু হাসির সিন নিয়ে ছোট ভিডিও পপুলার হয়েছে, কিন্তু হাসির গল্প ভেবে এটাকে দেখা শুরু করলে বিষম ধাক্কা খেতে হবে। কমেডি-এর ওপর একটা মানে হল "Happy Ending" বা "Ending with Reunion". Mom, I'm Sorry Ending কে বলা যায় Bittersweet - কারণ একজনকে ঠিকই চলে যেতে হয়।
"Mom, I'm Sorry" অ্যানিমেটি একটি হৃদয়বিদারক এবং আবেগময় গল্প নিয়ে গড়ে উঠেছে, যেখানে মূল চরিত্রের মায়ের সাথে জটিল সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে। অ্যানিমেটি মূলত পরিবার, দায়িত্ব এবং অপরাধবোধের মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সেই সাথে মানুষের চরিত্রের দিক গুলোও খুব zoom করে ফুটিয়ে তোলা হয়েছে। Mom, I'm sorry একটা ওয়েব নভেল-এর এডপটেশন : https://www.webtoons.com/en/drama/mom-im-sorry/list?title_no=2049 Authors: MiTi (Story), Gugu (Art)
What is mom I'm sorry anime about? - গল্পের সারসংক্ষেপ:
Dong Cui Can যখন বুঝতে পারে মৃত্যু তার মায়ের দোরগোড়ায়, তখন সে অনুভব করে যে সে চিরটাকাল মায়ের অবদান এবং ত্যাগগুলোকে উপেক্ষা করেছে, এবং তার মনে গভীর অপরাধবোধ এবং অনুশোচনা জন্ম নেয়। তখন সে তার গুরুতর অসুস্থ - মৃতপ্রায় মাকে তার নিজের জীবনের কয়েক বছর দেওয়ার জন্য একজন রহস্যময় অপরিচিত ব্যক্তির সাথে একটি চুক্তি করে। গল্পটি মায়ের প্রতি ছেলের ভালোবাসা ও অপরাধবোধকে কেন্দ্র করে এক আবেগময় যাত্রাকে তুলে ধরে। Dong Cui Can, তার বন্ধু, গার্লফ্রেন্ড, সবাইকে একসাথে নিয়েই এগিয়ে চলে গল্পটা, বিভিন্ন ভালো-মন্দ ঘটনার মধ্যে দিয়ে। Mom, I'm Sorry আরও একবার মনে করিয়ে দেয় মা কী জিনিস - আর তার দায়িত্ববোধ, পরিশ্রম, আত্মত্যাগ, ভালোবাসা সব কিছুই কতটা অমূল্য। Dong Cui Can-র মা, Geum-Ok Yeon নতুন জীবন পায়, এবং তার বয়স কমে গিয়ে হয়ে যায় একজন ইয়ং লেডি। কিন্তু একটা মা, মা-ই থাকে। গল্পের একদম শেষে এটাও বুঝিয়ে দেয় যে কিভাবে মা-এর থেকে কিছুই লুকানো যায় না।
মা-কে নতুন জীবন দিয়ে, Dong Cui Can সব রকম ভাবে চেষ্টা করে মা-এর ইচ্ছা গুলোকে পুরণ করতে, আর এইভাবেই মাকে খুশি করে তার নিজের অপরাধবোধ গুলোকে মিটিয়ে নিতে। কিছু হাসির-মজার ঘটনা যেমন আছে, অনেক ঘটনা উত্তেজনাপূর্ণ এবং টেনশন বা সাসপেন্স এনে দেয়। কিন্তু মিষ্টি-মধুর মুহূর্ত হোক বা হৃদয়বিদারক ঘটনা, সব গুলোই প্রচন্ড আবেগপূর্ণ। Funny Anime? একদমই নয়। বরং টিস্যু নিয়ে তৈরী থাকতে হবে।
এবং আমি তো বলবো এমন আনিমে অবশ্যই দেখা দরকার। Anime-টি YouTube-এও দেখা যাবে। এটা শুধুই এক মা ছেলের গল্প নয়, কে বলতে পারে, হয়ত তোমার জীবনের গল্প, বা তোমার চেনা কেউ... সেই সাথে গল্পের অনেক সাইড ক্যারেক্টারস্ মানুষের অনেক দিক গুলোকে তুলে ধরে, যা আমাদের সমাজের ভীষণ স্পষ্ট রূপকে তুলে ধরে। চোখে আঙ্গুল দিয়ে না হলেও বুকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে ভাবতে হবে যে জীবনটা তুমি আজ পেয়েছ সেটা নিয়ে তুমি কী করতে চাও- মানুষ হিসেবে, সন্তান হিসেবে, একা-অসহায় হিসেবে বা হাসির মধ্যে লুকিয়ে থাকা তুমি-টা হিসেবে।
"Mom, I'm Sorry" অ্যানিমেটি এমন একটি গল্প যা সহজে হৃদয় ছুঁয়ে যায়। অ্যানিমেটির ভিজ্যুয়াল স্টাইল এবং সাউন্ডট্র্যাক ভীষণ সুন্দর আর আরও সুন্দরভাবে আবেগগুলোকে ফুটিয়ে তুলেছে। গল্পটা টানটান, কোনো এক্সট্রা কিছু নেই, সুন্দর অ্যানিমেশন - প্রতিটি মুহূর্তই দর্শকদের মায়ের প্রতি শ্রদ্ধা এবং অপরাধবোধের দ্বন্দ্বের দিকে নিয়ে যায়। এটাও মনে হতে বাধ্য করে যে আমাদেরও হয়ত এই লাইনটা ব্যবহার করা দরকার- গল্পটির নামের সার্থকতা এখানেই। চরিত্রগুলোর বাস্তবধর্মী অনুভূতি এবং সংবেদনশীল চিত্রায়ণ এটিকে আরও হৃদয়স্পর্শী করে তুলেছে।




Comments
Post a Comment