Oblivion Battery Anime Review - The Genious Catcher Doesn't Want to Play Baseball !
Oblivion Battery Anime Review - In Bengali

Anime Name: Oblivion Battery or Boukyaku BatteryOblivion Battery হল Manga Adaptation | Author: Eko Mikawa
Genre: Sports, Comedy, School, Shounen
Oblivion Battery Episodes: 12
Oblivion Battery Music by: Tomoki Kikuya; Hiroko Yamasaki
Oblivion Battery Studio: Mappa
Oblivion Battery Released : 2024 (also one episode as original net animation in 2020)
Main Characters: Haruka Kiyomine, Kei Kaname, Aoi Todo, Shunpei Chihaya, Taro Yamada, Kazuki Tsuchiya
Official Sites: https://boukyaku-battery.com/
https://twitter.com/boukyakubattery
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।

What is the plot of the Boukyaku Battery?
"Oblivion Battery" একটি স্পোর্টস অ্যানিমে, আর নাম শুনেই বোঝা যায় এটা baseball game নিয়ে বলা হয়েছে। যারা Haikyuu, Kuroko no Basuke, Diamond no Ace, Free, Blue Lock -এর মতো sports anime পছন্দ করে, তাদের জন্য এটা। কিন্তু অন্যান্য sports anime-এর থেকে এটা বেশ আলাদা। অন্য sports anime-এর মত এটা আদৌ প্রচন্ড সিরিয়াস anime নয়, যেখানে সবাই অনেক রকম অসুবিধার মধ্যে রয়েছে বা জেতার জন্য আগ্রহী। Season ১ পুরোটাই হাসির ও মজার।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে Haruka Kiyomine এবং Kei Kaname, যারা একসময় মিডল স্কুল বেসবলের সবচেয়ে শক্তিশালী পিচার-ক্যাচার জুটি ছিল। তবে, Kei-এর অ্যামনেশিয়ার কারণে তার ব্যক্তিত্ব সম্পূর্ণ বদলে যায়—একসময়ের সিরিয়াস কৌশলবিদ এখন হয়ে উঠে প্রচন্ড funny, যার বেসবলের প্রতি আর কোনো আগ্রহ নেই।

What is the Story of 'Boukyaku Battery'?
Middle School Baseball ম্যাচে, Haruka এবং Kaname-কে সবাই ভয় পেত। তাদের মধ্যে অন্যতম ছিল Taro Yamada, যে একবার এই জুটির বিরুদ্ধে প্রতিযোগিতা করে হেরে যাওয়ার পর বেসবল ছেড়ে দেয় এবং এমন একটি স্কুলে ভর্তি হয় যেখানে কোনো বেসবল ক্লাব নেই—Kotesashi High School। তবে, Taro Yamada অবাক হয়ে দেখে যে Haruka এবং Kaname-ও সেই একই স্কুলে ভর্তি হয়েছে। সে আরও জানতে পারে যে Kaname অ্যামনেশিয়ায় ভুগছে এবং বেসবলের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, আর খেলায় ফিরে আসার কোনো ইচ্ছা নেই তার।
নবগঠিত বেসবল ক্লাবে যোগ দিয়ে, Taro ও Haruka মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বেসবলের আনন্দ দেখিয়ে Kaname-কে আবারও খেলায় ফিরিয়ে আনবে। তাদের সঙ্গে যোগ দেয় Aoi Todo এবং Shunpei Chihaya, আরও দুই প্রতিভাবান বেসবল খেলোয়াড়, যারা একসময় Haruka এবং Kaname-এর কাছে হেরে গিয়ে বেসবল ছেড়ে দিয়েছিল। একসঙ্গে, এই পাঁচজন আবারও বেসবলের জীবন শুরু করে, খেলাটির প্রতি তাদের আগ্রহ ফিরিয়ে আনতে এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে প্রস্তুত হয়। তাদের সাথে যোগ দেয় Kazuki Tsuchiya, ahem, মানে যোগ দিতে বাধ্য হয় । সব স্পোর্টস অ্যানিমেতেই সেই গেমটা নিয়ে বলা থাকে, কিন্তু এখানে Baseball-এর এমন অনেক কিছু details দেওয়া হয়েছে যেটা অন্য বেসবল স্পোর্টস anime-তে বলা হয়নি। Baseball-এর ফিল্ডিং নিয়ে যেমন আলোচনা রয়েছে, সব ক্যারেক্টার-দের নিজস্ব সমস্যাগুলোকেও সামলিয়ে ওঠাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অন্যান্য সব এলিমেন্ট যথেষ্ট পরিমানে রয়েছে। তবে Season ১ কেবল শুরু, আসছে season-গুলো অনেক জিনিস নিয়ে আসবে বলে মনে হয়।
সেই সাথে আমাদের শুধু Kaname-এর পাগলামি দেখতে হবে তাই নয়, Kaname কখনও কখনও ফিরে আসে তার genius avatar-এ, যেটা নিঃসন্দেহে একটা বড় পাওনা।




Haruka এবং Kaname এর বন্ধুত্ব এতটাই গভীর, যে BL Fanservice-এর জন্য যথেষ্ট। Haruka, Pitcher যথারীতি একজন cold pitcher যেমন আমরা দেখতে পাই Diamond no Ace-এ Furuya-কে। Kaname এর dual-characteristic পুরো একে-অপরের বিপরীত। যখন Kaname, তার serious strategist and Commander মূর্তিতে থাকে, তখন সে Dominant, যার সামনে অন্যরা কাঁপে, এমনকী Haruka -ও কেঁচো হয়ে যায়। Kaname-এর funny characteristic দেখে সেই রূপ কেউ কল্পনাও করতে পারবে না। তখন Kaname প্র্যাক্টিস থেকে পালানোর ধান্দা করে, লোককে হাসানোর বৃথা চেষ্টা করে। কিন্তু তার সেই Comic - নাছোড়বান্দা রূপই বাকিদের একসাথে এনে বেসবল গ্রুপ বানাতে সাহায্য করে, নাহলে এটা হয়তো সম্ভবই হতো না।

~~~~Two Images - Whole Story~~~~


Is Oblivion Battery worth watching?
যথেষ্ট entertaining, এবং বেশ আলাদা। অ্যানিমেশন, স্টোরি দুটোই ভালো, sports anime lover দের তো ভালো লাগা উচিত। Kaname-এর হটাৎ পরিবর্তনের হয়ত কোনো কারণ নেই , কিন্তু না হলে মজা লাগতো না, আর anime-তে সব কিছু ন্যাচারাল অর্ডার মেনে হবে, তার কোনো নিয়ম তো নেই।
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.
Comments
Post a Comment