Sanrio Boys - Think A Different Picture - Review in Bengali
Boys With Cute and Unnatural Hobbies - An Anime that Breaks Stereotypical Picture
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
Anime Name: Sanrio Danshi; SANRIO BOYS
Genres: Drama, School, Shoujo, Slice of Life
Broadcasted : 2018
Episodes: 12
বন্ধুত্ব Anime-র ভীষণ একটা কমন থিম। এই গল্পটাও সেই জিনিসই তুলে আনে। গল্পতে আমরা পাই ৫ জন বন্ধুর অন্যরকম পছন্দকে গর্বের সাথে তুলে ধরা, তাদের জীবনের ছোট-বড় যে সমস্যাগুলোকে কাটিয়ে তোলা এবং শেষে এক হয়ে ওঠা। গল্পটা funny. ডায়লগ, এবং পছন্দগুলো একটু clingy কিন্তু শেষ অবধি দেখলে অতটাও খারাপ লাগে না।
গল্পটা একটু বলি, একই স্কুল-এর ৫ জন ছেলে, যারা প্রথমে বন্ধু ছিল না, কিন্তু শেষে প্রচন্ড ভালো বন্ধু হয়ে ওঠে, আর কারণ তারা প্রত্যেকে কিছু sanrio এর cute characters দের পছন্দ করে। প্রত্যেকের চেহারা এবং ব্যবহার চোখে পড়ার মতো আলাদা, যেটা বেশ ভালো লাগে। একজন tall-built up perfect school boy, একজন tanned skinned sportsman, looks angry, একজন good looking extrovert, অন্যজন small height cute looking, আর একজন MC, reserved and not honest to himself ছেলে। তো, MC কিছুটা jealous যে সবাই কত famous কিন্তু তাকে তার দুটো বন্ধু ছাড়া আর কেউ পাত্তাও দেয় না। কিন্তু একদিন সে ঠিক করে, নিজের জীবনকে নিজেই বদলাবে, এবং সেও পারবে। তার মনে পরে তার দিদার কথা যাকে সে বড্ড ভালোবাসতো কিন্তু শেষে তাকে বড় একটা আঘাত সে দিয়েছে। এইভাবেই কাকতালীয় ভাবে Kouta Hasegawa-র সাথে পরিচয় হয় Yuu Mizuno এর এবং Shunsuke Yoshino-এর, আর ধীরে ধীরে বাকিদের সাথে Ryou Nishimiya এবং Seiichirou Minamoto। এই বন্ধুত্বই তাদের নিজস্ব অনেক শর্ট কামিং কে তারা কাটিয়ে ওঠে আর ভালো বন্ধু হয়ে ওঠে। সে তার নিজের ভালো দিকগুলো একদমই দেখতো না, কিন্তু তার বন্ধুরাই তার ভালো দিকগুলো তার কাছে তুলে আনে।
গল্পটার মধ্যে MC সাথে হয়ত অনেকে একাত্ম হতে পারবে, যেখানে গল্পটা জিতে যায়, তাদের ভালো লাগা গুলো যেরকম তাদের সেক্সএর বিপরীত সেটা viewers দের নিজস্ব ভালো লাগা গুলো জোর গলায় বলতে শেখায়। অন্যকে ঘৃণা না করেও তার মতো উজ্জ্বল হওয়া যেতে পারে, বন্ধুত্ব করা যেতে পারে, এবং তারা উজ্জ্বল বলেই যে তাদের কোনো সমস্যা থাকতে পারে না, সব কষ্ট আমারই সেটা যে সত্যি নয়, সে জিনিসটাও মনে করিয়ে দেয় Sanrio Boys. এগুলোই গল্পের ভালো দিক, হয়তো কমেডি করে, গুড লুকিং ছেলেদের দিয়েই বানিয়ে তুলেছে, তবু এর মেসেজটা রাখতে সক্ষম। আর যেহেতু এটা sanrio থেকেই বানানো, তাই এটা পুরোপুরিই sanrio দিয়ে ভর্তি। অমন cute জিনিসগুলোর উপর কি রাগ করা যায় ?
Is Sanrio Boys a BL?
না, কিন্তু বন্ধুত্ব আর তাদের closeness BL fanservice দেওয়ার জন্য যথেষ্ট।
Is Sanrio Boys worth watching?
দেখতেই হবে এমন নয়, কিন্তু দেখাই যায় সময় থাকলে। অন্য কাজ করতে করতে বা স্পিড বাড়িয়ে নিলেও কিছু মিস হওয়ার সম্ববনা নেই। It's a Kittyful Anime.
Sanrio Boys Rating
6.7/10
MyAnimeList
4.6/5
Crunchyroll
6.7/10
IMDb
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.


Comments
Post a Comment