The Fable Anime Reaction - Review in Bengali
The Fable - The Classic Hidden Gem that comes once in a lifetime! Don't Miss!
Anime Name: The Fable
Alternative name: ザ・ファブル
Status: COMPLETED
Premiered: Spring 2024
Episodes: 25
Studios: Tezuka Productions
Source: Manga
Genres: Comedy, Suspense
Themes: Adult Cast, Organized Crime
Demographic: Seinen
Duration: 22 min. per ep.
Rating: R - 17+ (violence & profanity)
Characters: Akira Satou, Youko Satou, Rakeshi Ebihara, Jackal, Misaki Shimizu, Boss, Ryou Kuroshio, Matsu, Etsuji Kainuma
MAL: 7.97
The Fable Manga: https://thefable-manga.online/
Writer: Katsuhisa Minami, Yusuke Watanabe
The Fable Live Action:
1. The Fable (2019)
2. The Fable: The Killer Who Doesn’t Kill | The Fable: Korosanai Koroshiya (2021)
Fun Fact: Movie's theme song is "Born This Way” by Lady Gaga.
Available on Netflix, Hulu, Disney+ , Bilibili (with VPN)
The Fable Opening 1 : Professionalism
The Fable Ending 1 : Odd Number
The Fable Opening 2 : Full Version MV
The Fable Ending 2 : Full Version MV
Times of India The Fable Review : Here
Official Site: Click Here <== Interesting site
Official Twitter: Click Here
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
The Fable হল, এই সময়ের বেস্ট ! বিশ্বাস হচ্ছে না, মানতে ইচ্ছা হচ্ছে না ? জানি, কিন্তু এটাই সত্যি। এরকম মাস্টারপিস-এর রেকগনিশন হতে দেরিই হয় বৈকি। একটা খুনীর গা ঢাকা দেওয়া নিয়ে গল্প, কিন্তু এটা চরম হাসাবে কে জানতো ? প্রথমেই anime-টা অন্যরকম লাগে, এমনকি চরিত্রদের কথা বার্তাও পুরো অন্যরকম, কিন্তু এই অন্য আন্দাজটাই বাজিমাৎ করে দিয়েছে চরিত্র গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। যেহেতু দর্শকরা প্রো -খুনীর ব্যাপারে সবটাই জানে, অন্য চরিত্রগুলোর বোকামিগুলো একটা ভীষণ স্যাটিসফেকশন এনে দেয়। সেই সাথে প্রো-খুনীর প্রো টেকনিক-এ খুন! বার এ মেয়েদেরকে ড্রাঙ্ক বানিয়ে মোটেল-এ নিয়ে যাওয়ার স্বপ্ন তো যেকোনো চরিত্রে দেখা যায়, যদি ছেলেটা চরম ড্রাঙ্ক হয়ে চেয়ার ধরে গড়াগড়ি খেতে দেখা যায় ? উফফফ !
Anime টা আসলে classic, তাই চিরাচরিত ঝাঁ-চকচকে দিকটা নেই। একটা urban ব্যাপার আছে যেটা anime-এর mood এর সাথে খুবই মানানসই। The Fable একটা চরিত্রকে বোঝায়, Akira Sato যে একজন প্রো-কিলার। কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক সংবেদনশীল আর মানবিক ক্যারেক্টার। এখানেই anime টার dark humour.
গান ? Bombs
অ্যানিমেশন ? Simple
ক্যারেক্টারস ? unpredictable
গল্প? Chilling
Crime? আছে | Fighting? আছে | Yakuza, Mysterious killer organisation, hot ladies ? আছে আছে |
The Fable Synopsis সব জায়গায় একই দেখতে পাওয়া যায়, আলাদা করে লেখার কিছু নেই। Pro-Assassin Osaka-তে গা ঢাকা দিতে আসে কিন্তু 'ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে' তাই Satou জড়িয়ে পরে বিভিন্ন কাণ্ডে। কিন্তু Fable-র Boss তাকে নির্দেশ দিয়েছে কোনো খুন করলে চলবে না। Boss-র উদ্দেশ্য Satou যেন killing machine না হয়ে পরে। তাই Satou সব কিছুই সমাধান করে কোনো খুন না করেই। তাঁকে দুবার দুজন মেয়েকে বাঁচাতে দেখা যায়। তার সাথে থাকে তার 'নাম কে ওয়াস্তে' বোন, Youko. (Satou বা Youko দুটোই false name)
গল্পটা আস্তে আস্তে ক্লাইম্যাক্স-এ পৌঁছায়, কিন্তু একটুও filler নেই। Bore হওয়ার সুযোগও দেবে না। বেশ ইন্টারেষ্টিং একটা Anime। Deadly Assassin আসলে ভীষণ সরল আর সাধাসিধে একজন মানুষ। যে পশুর মতো বড় হয়েছে তবু মানুষের থেকে মানবিক। The Fable কে খুব detail-এ দেখানো হয়েছে তার চরিত্রটাকে বোঝানোর জন্য। কিন্তু সব রকম দিক থেকেই The Fable বা Akira Satou কে ভালো লাগবে।
সব সময় তার Poker Face, ভীষণ realistic. একমাত্র ভালো লাগা Jackal Tomioka - এক 'Third Rate Comedian'. Fable-এর স্পেশালিটি হল খুন করতে তার লাগে মাত্র ৬ সেকেন্ড। আর শোনো গুলি বাইরে পরে না।
ভীষণ unattractively attractive একটা character Akira Satou/Akira Sato ওরফে The Fable. সেজন্যই সবার কাছের সে খুব পছন্দের লোক, এমনকি মেয়েদের মধ্যেও। Fable-কে দেখা যায় অনেক কাউকে বাঁচাতে, কিন্তু emotional outburst নেই, emotion যেখানে একজন assassin-এর পক্ষে অসম্ভব বা দুর্বলতার সমান, The Fable কখনও তার মিশন-এ ভুল করতে বা বিগলিত হতে দেখা যায় না। শেষটা এরকম আশা করিনি কিন্তু হতাশ করেনা।মানুষ মারতে তার হাত হয়ত কাঁপে না, কিন্তু Satou-এর drawing এ বুঝিয়ে দেয় তার ভিতরটা কতটা সুন্দর। Anime-এর Second Ending-টা পুরোটাই Satou-এর doodles এর সাথে বানানো হয়েছে। Don't Miss.
Show টা ভীষণ entertaining কিন্তু anime হোক বা manga বলব criminally underrated. Anime-তে Fighting গুলো দুর্দান্ত ভাবে না দেখালেও decent আর খুব prominent. Anime-এর running টা সমান, ups-down নেই, কিন্তু তবুও surprise এনে দেয়। Japan-এর Yakuza বা Hitman Culture-এর একটা আইডিয়া আমাদের কম-বেশি আছে, সেটা বেস করেই অন্যরকম একটা দিক তুলে ধরে The Fable. সব থেকে বড় ব্যাপার anime-টা সত্যিই প্রাণ খুলে হাসায়। বেশি বলার দরকার নেই। যারা প্রকৃত অর্থের anime-প্রেমী, তাদের বলা Rating, Poster কে গুলি মেরে anime টা দেখে ফেলতে। Manga Adaptation যখন, Manga টা আরও ভালো হতে বাধ্য। তাই আমি বলবো দুটোই শেষ করে ফেলতে, পারলে Live Action-ও। Live Action যেমন Japanese Movie হয়, সেরকমই। Female Character-দের অভিনয় আমার বেশি ভালো লেগেছে। Sato-এ চরিত্রে অভিনয় আসলেই খুব কঠিন। Movie-টা Action-packed, সেটা ছাড়াও গল্পতে কিছু পরিবর্তন রাখা হয়েছে, Fighting Scene সুন্দর শ্যুট করা হয়েছে। Live Action-এ আসলে মানুষের মনোভাব, Yakuza চরিত্র, উত্তেজনা এবং Sato-র চরিত্র সুন্দর ফুটিয়ে তুলেছে। সুন্দর একটা ফিল রাখতে পেরেছে, অ্যাকশন-এর সাথেও। কিন্তু যে কোনো Adaptation কখনোই আমার কাছে আসল creation-কে টেক্কা দিতে পারেনি, তাই Anime বা Live Action এর পরই Manga পড়া better। Anime আর movie-এর ending টা একই। Manga তে আরও অনেক কিছু পাওয়া যায়।
That's All for Now! Thank You
How to answer an interview question you don't know the answer to -
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.



Comments
Post a Comment