Tower Of God - Full of DRAMA, Who is not Wearing a MASK? - Bengali Review
Tower Of God -Review
(Season 1 & 2 + Game, Webtoon)
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
Tower of God Season 1
Other Names: 神之塔 -Tower of God, Sin-ui TapRelease: Spring 2020
Status: Completed
Genres: Action, Adventure, Mystery, Drama, Fantasy
Episodes - ১৩
Release: Summer 2024
Tower of God -এর নাম কে না জানে, Webtoon থেকে Anime হোক, বা Mobile Game, টাওয়ার অফ গড সব জায়গায় ছড়িয়ে পড়েছে। জানা যাক একটু detail-এ। ২০২০ সালে Crunchyroll এবং Webtoon-এর অংশীদারিত্বের মাধ্যমে Tower of God Anime হিসেবে আত্মপ্রকাশ করে। SIU এর তৈরি এই ওয়েবটুনটি ২০১০ সালে শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে পরে। Tower of God একটি Korean Webtoon যা Japanese Mangaর থেকে আলাদা স্টাইলে পড়া হয়। তবুও Tower of God Anime Adoptation Japanese এই করা হয়েছে, Korean-এ নয়।
টাওয়ার অফ গডের পরিচালক Takeshi Sano এবং তার কর্মীরা প্রথম সিজনের ঘটনা নিয়ে একটি Manga-স্টাইলের বই তৈরি করেন, যাতে দলটি সহজে গল্পের সাথে পরিচিত হতে পারে। সেই সাথে webtoon এর থেকে কিছু পরিবর্তন তাদের করতে হয়েছে। মজার ব্যাপার এই যে, Voice Artist Nobuhiko Okamoto, যিনি সাধারণত Bakugo-র মত উচ্চস্বরের চরিত্রে গলা দেওয়ার জন্য পরিচিত, Khun শান্ত ও ধূর্ত ব্যক্তিত্ব তুলে ধরতে চেষ্টা করেন। অন্যদিকে, Kenta Miyake, যিনি My Hero Academia তে All Mightর কণ্ঠ দিয়েছেন, টাওয়ার অফ গড-এ Rak চরিত্রের গলা দিয়েছেন। ধন্য ডেডিকেশন। Composer Kevin Penkin Rachel-এর চরিত্রের থিম সঙ্গীত রচনা করেন, যা তার চরিত্রের জটিলতা তুলে ধরে। অ্যানিমের প্রোডাকশন Covid-১৯ এর মাঝেও ব্যাহত হয়নি, তবে Tower of God English Dub প্রভাবিত হয়েছিল।
টাওয়ার অফ গড, অন্যতম জনপ্রিয় সিরিজ, বর্তমানে সিজন 2 চলছে। আমরা সবাই জানি, এটি একই নামের একটি Webtoon থেকে গৃহীত হয়েছিল যেটি এখন Season ৩ তে চলছে। যেখানে Anime-র কথা বলতে গেলে, টাওয়ার অফ গড-এর Season 1-এ মাত্র 13টি পর্ব রয়েছে, Season 2 এখনও চলছে ৷ Crunchyroll জানিয়েছে যে এটির 26টি Episodes থাকবে। অ্যানিমে ওয়েবটুনের গল্পটি খুব কাছ থেকে follow করছে। মজার ব্যাপার হল, গেম স্টোরি আপডেট অ্যানিমের মতোই। যদিও তাতে আরও চরিত্র আছে, এবং চরিত্রের গল্পগুলো দেওয়া হয়েছে। নেটমারবলের নিজের তৈরি করা অনেক সাব স্টোরি রয়েছে যা প্রকৃত ওয়েবটুনে উপস্থিত ছিল না কিন্তু যথেষ্ট মানানসই বটে। আমার মতে গেমের চরিত্রের ভিজ্যুয়ালটি সেরা। Tower of God-এর Creator SIU তার ওয়েবটুনের ভিজ্যুয়াল যেভাবে প্রথম শুরু করেছিলেন, বর্তমানে সেটা অনেক উন্নত হয়েছে ৷ এই ধরনের টুনগুলি তৈরি করা সহজ নয়, যেখানে থিম হল ফ্যান্টাসি, এবং ফাইটিং, অবশ্যই creator একটি দুর্দান্ত কাজ করেছেন। প্রথম দিকে, Webtoon এর অঙ্কনটি খুব আকর্ষণীয় ছিল না কিন্তু এটি একটি Webtoon এবং এই ধরনের গল্পের প্রকৃত প্রেমীদের আকর্ষণ করতে টাওয়ার অফ গড ব্যর্থ হয়নি, তার অপর কারণ হতে পারে গল্প। ভীষণ প্যাঁচালো, আর surprise-এ ভর্তি, চরিত্রের কমতি নেই, তাদের নিজস্ব গল্প আর কাজকর্ম সবই দর্শকদের টেনে রাখে। টাওয়ার অফ গড-এর আনিমে চরিত্রগুলি অন্য জাপানীস anime-এর থেকে যেন একটু অন্যরকম লাগে। অ্যানিমের Season ১ এর ভিজ্যুয়াল season ২-তে কিছুটা ইম্প্রুভ হয়েছে, সেটা বলা যেতেই পারে।
What is the story behind Tower of God?
Tower of God Season 1:
টাওয়ার অফ গড-এর Season 1-এ, আমরা দেখতে পাই, Bam, একজন নিষ্পাপ এবং সাদাসিধে ছেলে এক রহস্যময় টাওয়ারের নীচে জীবন কাটাচ্ছিল - সম্পূর্ণ একাকী, যতদিন না তারই বয়সী একটি মেয়ে Rachel, তাকে খুঁজে পায়। তার একার জীবনে Rachel-এ একঝলক আলো। Rachel অনেক সময়েই তার কাছে এসে গল্প করত। Rachel-এর স্বপ্ন ছিল টাওয়ারে উঠে সত্যিকারের তারা দেখবে টাওয়ার-এর উপরে উঠে। কারণ বলা হয়, টাওয়ার-এর উপরে সব কিছুর উত্তর আছে, সেখানে সব কিছু পাওয়া যায়। যারা শীর্ষে পৌঁছাতে পারে তারা অসীম ক্ষমতা ও ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি পায়। Rachel তার ইচ্ছা সফল করতেই একদিন, Bam-কে একা ছেড়ে চলে যায়, যে কিনা রাচেলকে তার জীবনের সব বলে মনে করত। Rachel-এর ব্যবহার তার মন ভেঙে ফেলে এবং সেও টাওয়ারের শীর্ষে পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করে।
Bam একজন Irregular হিসাবে টাওয়ারে প্রবেশ করে - একজন irregular হল একজন স্পেশাল ক্যান্ডিডেট যাকে টাওয়ার বেছে নেয়নি, সে জোর করে টাওয়ারে প্রবেশ করেছে। Bam অন্যান্য অংশগ্রহণকারীদের পাশাপাশি একাধিক পরীক্ষার মুখোমুখি হয়। টাওয়ারের বিভিন্ন পরীক্ষায় Bam পায় নতুন সঙ্গী, Khun এবং Rak, তাছাড়া আছে Anak Zahard, Endrossi Zahard, Hatsu, Hwa Ryun সেই সাথে আরও অনেক কেউ। বাম খুব সহজ-সরল এবং সে সহজেই সবার মন জয় করে নেয়, কিন্তু Rachel সামনাসামনি প্রকাশ না করলেও সে Bam-এর উপর খুব হিংসা করতে থাকে, যার একদিন কেউ ছিল না, আজ সে এতো গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে ! Bam কে টাওয়ারের দুনিয়ায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় - প্রয়োজনের থেকে বেশিই কারণ Bam আর Rachel কে উদ্দেশ্য করে একদল লোক অন্যরকম খেলা খেলতে থাকে। তারা হল FUG !
Bam-র প্রাথমিক লক্ষ্য ছিল Rachel-র সাথে পুনরায় মিলিত হওয়া, কিন্তু পরীক্ষাগুলি আরও বিপজ্জনক হয়ে উঠলে, Bam টাওয়ারের রহস্য এবং এতে আরোহণকারী লোকেরা সম্পর্কে জানতে শুরু করে। অন্যদিকে, Rachel তার নিজের উদ্দেশ্য সামনে নিয়ে আসে, যা মরসুমের চূড়ান্ত পরীক্ষার সময় একটি মর্মান্তিক মোড়কে প্রকাশিত হয়।
ক্লাইম্যাকটিক মুহুর্তে, Bam Rachel-কে সাহায্য করে, আর রাচেল Bam-কে অতল গহ্বরে ঠেলে দেয়। Bam-র আপাত মৃত্যুর সাথে মরসুমটি শেষ হয়, আর Rachel Bam-এর বন্ধুদের সাথেই টাওয়ারের শীর্ষে উঠতে থাকে নিজের স্বপ্ন পূরণ করতে।
Tower of God Season 2:
Season ২-এ, Bam-কে নতুন রূপে দেখতে পাওয়া যায়, তার নাম এখন Jue Viole Grace। Rachel-এর বিশ্বাসঘাতকতার পর, Bam টাওয়ারে তার নিজস্ব যাত্রা চালিয়ে যায় এবং FUG নামে একটি অন্ধকার সংগঠনের সদস্য হয়ে ওঠে, যারা টাওয়ারের King কে সরাতে চায়। FUG চায় Bam-কে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সফল করতে, কারণ Bam-এর মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে যেহেতু সে একজন irregular।
এই Season-এ নতুন চরিত্র দেখতে পাওয়া যায়, যেমন Kang Horyang, Prince, Yeo Miseng, Ja Wangnan, Yeo Goseng ইত্যাদি, যারা তাদের নিজ নিজ লক্ষ্য অর্জনের জন্য টাওয়ারের বিভিন্ন পরীক্ষা পার করে। এই চরিত্রগুলি প্লটটিতে আরও জটিলতা এবং আগ্রহ এনে দেয়। অন্যদিকে, Bam Rachel-র সাথে আবারও মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং টাওয়ার-এ উঠতে থাকে।
Bam এখন আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী, কিন্তু তার মধ্যে এখনও Rachel-র প্রতি ভালবাসা এবং প্রতিশোধের মিশ্র অনুভূতি কাজ করে। Bam -এর "Viole" রূপান্তর তার স্বাধীনতা পুরোপুরি ছিনিয়ে নেয় এবং তাকে পুরোপুরি FUG এর কথা মতো চলতে বাধ্য করা হয়। তাকে বলা হয় এখন তার পুরানো বন্ধুদের কাছ থেকে তার আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে, Khun এবং Rak সহ, যারা টাওয়ারে আরোহণ চালিয়ে যাচ্ছে এবং তাদের যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে FUG-এর কথা মত চলতে হবে। Season ২ টাওয়ারের গভীরতর রহস্য এবং বিভিন্ন শক্তিশালী চরিত্রের মধ্যকার সংঘর্ষের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে বাম Bam তার প্রকৃত উদ্দেশ্য এবং নিজের ক্ষমতা আবিষ্কার করে। এদিকে, Rachel তার লক্ষ্য অর্জনের জন্য ম্যানিপুলেশন এবং প্রতারণা করে টাওয়ারে তার যাত্রা অব্যাহত রাখে।
"Tower of God" অ্যানিমেটি তুলে আনে মানুষের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, ও ক্ষমতার খোঁজ। টাওয়ারটি হল এমন একটা জায়গা যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে। কেউ চায় শক্তি, কেউ সম্পদ, আবার কেউ চায় নিজের স্বপ্ন পূরণ করতে। এই টাওয়ার মানুষের ইচ্ছা ও স্বপ্নকে পরীক্ষা করে এবং যারা টাওয়ারের শীর্ষে পৌঁছাতে পারে, তাদের ইচ্ছা পূরণ হয়। তবে এটা এতই সহজ নয়, যথেষ্ট বিপজ্জনক এবং বিশ্বাসঘাতকতায় ভরা। এই ইচ্ছাগুলি চরিত্রদের টাওয়ারের পথে এগিয়ে নিয়ে যায়, কিন্তু প্রায়ই তাদের বিবেক এবং নীতির সাথে সংঘর্ষ তৈরি করে। অনেকে জীবন পর্যন্ত হারায়, বা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়। ভীষণ সুন্দরভাবে পলিটিক্স, মানুষের স্বভাব, পাওয়ার, ম্যানিপুলেশন সব কিছু তুলে ধরা হয়েছে গল্পটিতে।
Bam এবং Khun-এর সম্পর্ক না বললেই নয়, কারণ এটা Bam আর Rachel এর সম্পর্কের পুরো বিপরীত। Bam-এর জীবনে Khun আর Rachel-এর সম্বন্ধই গল্পের প্রধান সূত্র।
Bam এবং Khunর সম্পর্কটি অ্যানিমেটির অন্যতম কেন্দ্রীয় সম্পর্ক, এবং এটি বন্ধুত্ব, সহযোগিতা, ও একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে। শুরুতে Khun ছিল একটা কৌশলী ও স্বার্থপর চরিত্র। তিনি টাওয়ারের মধ্যে নিজের স্থান পাকা করার জন্য Bam-কে সাহায্য করছিল। তবে Bam-এর সরলতা, আন্তরিকতা, ও বন্ধুত্বপূর্ণ আস্থা Khun-কে বদলে দিতে থাকে। ধীরে ধীরে Khun Bamকে বরং একজন প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে শুরু করে। Ahem! কে জানে হয়ত বন্ধুর থেকেও বেশি।
Khun খুব তুখোড় একটা চরিত্র যার জন্য তার গুরুত্বও খুব বেশি, Khun-এর সহযোগিতা, পরিকল্পনা ও বুদ্ধিমত্তা বারবার Bam-কে সাহায্য করে, যেখানে Bam-এর সহজ-সরল মন ও ভালোবাসা Khun-কে আরও মানবিক করে তোলে। Khun তার অতীতের কষ্টের জন্য কাউকে বিশ্বাস করত না, কিন্তু Bam-র প্রতি তার বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে। Khun Bam-কে সবসময় রক্ষা করার চেষ্টা করে এবং তার পাশে দাঁড়ায়, নিজের জীবনের ঝুঁকি নিয়েও বামকে সহায়তা করে। তাই Bam-এর মৃত্যু তাকে প্রচন্ড নাড়িয়ে দেয় এবং Bam-এর জন্যই সে Rachel-এর সত্যি জানা সত্ত্বেও তাকে নিয়েই টাওয়ারে উঠতে থাকে। যদিও Rachel তাকেও Bam-এর মতো মেরে ফেলার চেষ্টা করে।
এটা কিছু জায়গায় Tower of God Season 2-এর সাথে আপডেট হতে পারে, কিছু জায়গায় আলাদা করে। যা হোক, একটা ছোট্ট গ্যাপ দিয়ে শুরু হয়েছে Tower of God Season 2: Workshop Battle. Intro-Outro Change তো অবশ্যই আলাদা, বাকি সব একই আছে। এখানে দেখা যায় সব টিম Workshop Battle-এর জন্য প্রস্তুতি নেবে। সব জায়গায় ঘোষণা হয়েছে Kun মারা গেছে। যেটা Bam র Kun-এর প্রথম টিম-এর কারও বিশ্বাস হয়েছে তো কারও হয়নি। তবে তারা উঠে পরে লেগেছে Viole-কে মারতে। Kun যোগ দিয়েছে Viole-র আগের টীম-এর সাথে এবং তাদেরকে সে তৈরী করবে Workshop Battle-এর জন্য।
Is Season 2 of Tower of God out?
একদম।
Is Tower of God worth watching?
হ্যাঁ, কেন নয় ! Tower of God ভীষণ পপুলার, কোরিয়ান থেকে জাপানীস বানানো হয়েছে বলেই হয়ত অন্যান্য anime-এর থেকে একটু অন্য রকম লাগে, webtoon পড়তে শুরু করলে মনে হয় ধুস এসব কে পরে, কিন্তু গল্পতে কিছু একটা আছে, যেটা আটকে রাখবে। যদিও অনেক Webtoon-এর Readers দুঃখ প্রকাশ করেছে যে 70টি অধ্যায়কে 13টি episode-এর মধ্যে আনা হয়েছে, তাতে, অনেক দরকারি জায়গা ছোট করে দেওয়া হয়েছে বা অনেক কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। আসলে যে কোনো এডোপটেশন-এর ক্ষেত্রেই এটা ঘটে। Tower of God বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ফ্যান্টাসি, ডার্ক আর adventure সব নিয়েই বানানো হয়েছে। Season ২ এখনো ongoing কিন্তু দুটো season দেখে একটুও বুঝতে অসুবিধা হয়না প্রতিটি ক্যারেক্টারই প্রচন্ড জটিল এবং প্রত্যেক ঘটনার পিছনে হয়ত এক এর বেশি লুকানো ঘটনা আছে। কে কাকে কখন পিঠে ছুরি মারবে বা কোন চুরির পিছনে কত রকম বাটপারি লুকিয়ে আছে, সব কিছুই viewers-কে আটকে রাখে, Anime বা webtoon দুটোতেই।
Who is stronger in Tower of God?
Phantaminum সবথেকে শক্তিশালী কিন্তু top ranker রা তাদের পাওয়ার শো করতে ব্যস্ত নয়, তাই active ranker-দের মধ্যে Mazino আপাতত সবথেকে stronger. Bam বা Viole এ এখনও সবথেকে শক্তিশালী নয়, কিন্তু FUG বিশ্বাস করে যে তার পোটেনশিয়াল আছে।
Tower of God New World Gameplay SS:
TOWER OF GOD INSTAGRAM : Tower of God (@official.tower.of.god) • Instagram photos and videos
So, Are you watching this?
Watch Fall 2024 Anime Released in October - Recommendation and First Impression : Here
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.




Comments
Post a Comment