Parallel World Pharmacy - Anime Review in Bengali | Watch If You fear Chemistry
Kid Rocks! Daddy Shocks!
He Reincarnated As The God of Medicine !
Parallel World Pharmacy Anime Details:
Anime Name: Parallel world pharmacy
Japanese Name: Isekai Yakkyoku
Source: Japanese Light Novel series
Episodes: 12
Premiered: Summer 2022
Genre: Fantasy
Themes: Isekai, Medical, Reincarnation
Official Site : https://isekai-yakkyoku.jp/
@isekai_yakkyoku : https://twitter.com/isekai_yakkyoku
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
What is the story of parallel world pharmacy?
ফার্মাকোলজিস্ট Kanji Yakutani একজন medical researcher এবং গোটা দিন রাত সে শুধু কাজই করে যেত। তার একমাত্র আফসোস যে চিকিৎসা না থাকায় তার বোন খুব কম বয়সে মারা যায়। তাই তার একমাত্র ইচ্ছা যে সে সব করবে যাতে কেউ যেন কখনও বিনা চিকিৎসায় মারা না যায়। এরকমই একদিন Overwork এর পর, যখন সে ঘড়িতে এলার্ম দিয়ে শুয়ে পরে, আর ওঠে না। তার সহকর্মী আবিষ্কার করে তার মৃতদেহ।
কিন্তু, ভালো ব্যাপার এই যে, Kanji Yakutani নিজেকে খুঁজে পায় অন্য এক জগতে। সে পুনর্জন্ম নিয়েছে এক বড় ফার্মাকোলজিস্টের পরিবারের এক বাচ্চার মধ্যে, যে অজ্ঞান হয়ে ছিল, গায়ে বাজ পড়ার কারণে। Kanji Yakutani-র আগের জন্মের সব স্মৃতি আর medical knowledge সবই তার মনে আছে, আর তাই নিয়ে সে নতুন জীবন শুরু করে।
তার ছোট্ট-কিউট maid জানায় যে সে একজন noble আর তারা Divine Power ব্যবহার করতে পারে। তার বাবা একজন প্রতিভাবান এবং নামকরা ফার্মাকোলজিস্ট। Kanji Yakutani জন্ম নিয়েছে তার ছোট ছেলে হিসেবে, নাম Farma de Médicis। সে পায় নতুন একটা মিষ্টি বোন, এবং সে তাকে দুবার বাঁচায়। সেটা তার আগের জন্মের আফসোসকে কিছুটা হলেও ধুয়ে দেয়। জলদিই সে আবিষ্কার করেন যে প্যানাকথিওস, মেডিসিনের ঈশ্বরের থেকে সে একটি ঐশ্বরিক আশীর্বাদ পেয়েছে। তার ঐশ্বরিক আশীর্বাদ / Divine Blessing এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে তার অটুট জ্ঞানের সাথে, Farma সেখানকার চিকিৎসা আর ওষুধে পরিবর্তন আনে এবং সব ধরণের লোকের জন্য উপযুক্ত চিকিৎসা করার ব্যবস্থা করে। অনেক বাঁধা, চ্যালেঞ্জ কাটিয়ে সে শুধু সফল হয় তাই নয়, গোটা দেশ, চার্চ এবং কুইন- এর সাহায্য সে পায়। শেষ দিকে এটাও দেখতে পাওয়া যায় প্লেগ-এর মত মহামারী, যার চিকিৎসা সে যুগে ছিলনা, সে তাকেও নির্মূল করে দেয়। শুধু কিছু ওষুধ আর রোগ সাড়ানো নিয়েই anime এটা নয়, এখানে পাওয়া যায় আর এক পাগল medical researcher, যেই দেশে মহামারী ছড়িয়ে দিচ্ছিল। Farma-র সাথে তার যুদ্ধ satisfactory. Farma-র পাওয়ার শোয়িং দেখতে বেশ লাগে, সেই সাথে সবাই যখন তাকে 'বাচ্চা' জ্ঞান করার পর তারাই হাঁটু ভাঁজ করে বসে মেডিসিনের ঈশ্বর প্যানাকথিওস হিসেবে তাকে সন্মান জানায় সেটা funny.
Parallel World Pharmacy Review in Bengali
মাত্র ১২ এপিসোডের উপভোগ্য একটা anime। Parallel world pharmacy Ending টাও ঠিক ঠাক, Happy Ending. কিন্তু মনে হয় আরও একটু থাকলে হয়ত ভালো হতো। কিন্তু এখনও পর্যন্ত Parallel world pharmacy-র Season ২- এর কোনো খবর নেই। Kanji Yakutani-র মারা যাওয়াটা খুব অদ্ভুত - মানে হটাৎ। সে কি আদৌ নিজের ওয়ার্ল্ড-এ ফিরে যাবে ? নাকি এই ওয়ার্ল্ড-এ সে নতুন চ্যালেঞ্জ-এর মুখোমুখি হবে ? তো, অনেক কাজ থাকলেও বুঝে সুজে একটু ফাঁকি মারা ভালো, I Mean 'Rest' নেওয়া দরকার। বেশি কাজ করলে তো এই অবস্থা হবে, কিন্তু isekai-তে যাওয়া হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই।Farma-র এক বড় দাদার কথা শোনা যায়, যে মেডিকেল নিয়েই পড়ছে কিন্তু তাকে anime-তে সশরীরে একবারও দেখা যায়নি। টান টান উত্তেজনার কিছু নেই, কিন্তু স্লো ও নয়। Romance না থাকাটা হয়ত কারও কারও খারাপ লাগতে পারে। কিন্তু পোস্টার-এর ফিমেল ক্যারেক্টারদের দেখে ecchi ভাবার কারণ নেই | অ্যানিমেশন ভালোই, সিন ও সুন্দর। উল্লেখযোগ্য কিছু হয়ত গল্পতে নেই; পরিষ্কার, সুন্দর একটা anime. যে Farma-কে পড়াতো সে প্রথমদিন এতটাই ভয়ে পেয়ে যায়, যে পরের দিন Farma দেখা করতে গেলে সে সেনার armor পরে সামনে আসে। Now You Guess!
FAQ:
Is Parallel World Pharmacy getting a season 2?
কোনো অফিসিয়াল খবর নেই এই নিয়ে।
Is Parallel World Pharmacy worth watching?
গল্পটা এমন কিছু চমকপ্রদ নয়, কিন্তু দেখতে ভালো লাগে। রিফ্রেশমেন্ট-এর জন্য দেখা যেতেই পারে।
That's All for now. Please Read more posts and share.
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.



Comments
Post a Comment