Villainess Level 99 - Isekai Anime Review Bangla

 Villainess Level 99 - I May Be the Hidden Boss but I'm Not the Demon Lord

Coolest-Darkest Villainess - She means no Harm


Japanese: 悪役令嬢レベル99 ~私は裏ボスですが魔王ではありません~ /  Akuyaku Reijou Level 99: Watashi wa Ura-Boss desu ga Maou dewa Arimasen

Full Name: Villainess Level 99: I May Be the Hidden Boss but I'm Not the Demon Lord

Writers: Fumihiko Shimo

Premiered: Winter 2024

Season: 1

Episodes: 12

Status: Finished Airing

MAL Score: 7.27

Genres: Fantasy, Romance, Isekai, school life

Source: Light novel

Official Site: Here

Is there a season 2 of Villainess level 99? : No, No News Either. 

Is villainess level 99 anime finished? : YES

Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।




Villainess Level 99: I May Be the Hidden Boss But I'm Not the Demon Lord - 

আমার বলার জন্য আর কী রেখেছে এটা? একটা এত্ত বড় নাম, সবই তো বলে দিয়েছে। গল্পটা একজন মেয়েকে কেন্দ্র করে ঘটে চলে যে কিনা একদিন তার পছন্দের Otome Game-এর Villain হয়ে পরে। সে তার Villainess ক্যারেক্টার নিয়ে অখুশি একটুও নয়, বরং গল্পটা তার জানা বলে সে নিজে থেকে শুরু করে শক্তিশালী হয়ে উঠতে। আর এই ভাবেই সে সব থেকে শক্তিশালী হয়ে পরে আর পৌঁছে যায় Level 99-এ। ঘটনার সাথে সাথে তার স্কিল সবাইকে চমকে দেয়, সেই সাথে অনেকে সন্দেহ করতে থাকে যে সেই demon কিনা। তার অন্যতম কারণ তার কালো চোখ আর কালো লম্বা চুল, যেটা অপয়া মনে করা হতো সেখানে। কিন্তু কোনো কিছুই তাকে রুখতে পারে না। Yumiella Dolkness, MC Villainess, দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী। যেখান থেকেই গল্পের নামটা হয়েছে কিনা। যদি I'll Become a Villainess Who Goes Down in History অ্যানিমেটা ট্রাই করে থাকো, এটাও একই ছাঁচে ঢালা। কিন্তু এখানে Villainess কে হেরোইনকে দরাজ ভাবে সাহায্য করতে দেখা গেছে। তার আসল উদ্দেশ্য শুধুই আগত বিপদ, অর্থাৎ Demon-কে হত্যা করা। Yumiella Dolkness এর ডার্ক ম্যাজিক গোটা অ্যানিমের আলো। সেই সাথে আছে, fighting, power show up, funny misunderstanding, Magic Showing competition।



একটা সহজ সরল গল্প, টেনশন বা ভাবানোর কিছু নেই। নতুন কিছু না থাকলেও ভালোই লাগে। Villainess Yumiella Dolkness- এর চরিত্র আর rapid power up ভালোই লাগে। সেই সাথে তার পাওয়ার যেভাবে সবাইকে চমকে দেয়, সেটা অনেক হাসির সিনও তৈরী করে। তবে তার লাইফের struggle বেশি হয় না - বা দেখানো হয় না। চিরাচরিত ভাবেই তার tremendous power সেটা দেখতে মজার লাগে। সে সবকিছুতেই excel. তার dark magic যেমন Black Hole বানাতে পারে, তেমন tentacles হয়ে heal ও করতে পারে। Yumiella Dolkness এর চরিত্র অন্য সব প্রধান এবং অপ্রধান চরিত্রগুলোকেও ভীষণ অনুপ্রাণিত করে। সেখানেই Yumiella Dolkness এর ডার্ক ম্যাজিক গোটা অ্যানিমের আলো হয়ে ওঠে। সমাজ তাকে অপয়া এবং demon মনে করলেও সে ভয় পায়নি বা রাগও দেখায়নি। মাথাও নত করেনি, সে দাপটের সাথে একাই লড়ে গেছে। তার সম্পর্কে ভুল বোঝাবুঝি হলেও কারও দয়ার পাত্র সে হয়নি, সবাইকে সমানভাবে দেখেছে, আর সবাইকে জয় করে নিয়েছে। সেই লিস্ট-এ প্রথম হল তার Patrick Ashbatten, যে Yumiella-কে প্রথম থেকেই ভালোবেসেছিলো। দুজনের সম্পর্ক একটুও clingy নয়, সুন্দর। তবে কোনো মেয়ে বোধ হয় আর একজন ছেলের affection বুঝতে এতো সময় নেয়না। 


Villainess Yumiella Dolkness আর অন্যান্য characters দের demon lord-কে মারা নিয়েই শেষ হয় anime. এমনিতে ভালোই লাগে Villainess Yumiella Dolkness- এর strong nature, যেটা otome game-এর heroine আর তার প্রেমে লাট্টু হয়ে যাওয়া ৪ টে ছেলের character এর ভীষণ contrast. সেই সাথে Villainess পায় demon lord-এর সাথে যোগদান করার invitation যেটা সে নাকচ করে দেয়। Villainess যদিও সব শেষে বাকি character দের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানিয়ে ফেলে, আর পায় তার love interest ও। 

Is villainess level 99 anime worth watching?

Isekai ভালো লাগলে, দেখা যেতে পারে। simple, ছোট আর পরিষ্কার anime । খুব বেশি কিছু আশা করার নেই। 


Thank You. It Ends Here.

Thank You.

- by KolkattansAnime

Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali