Cleaning Freak! Aoyama-kun ANIME REVIEW in Bengali
Most Hygienic Guy of the World is a Football Player
Japanese: 潔癖男子!青山くん (Keppeki Danshi! Aoyama-kun)
Genre- Comedy, sports, Seinen
Manga Written by- Taku Sakamoto
Volumes 13 (List of volumes)
Anime television series
Original run- July – September 2017
Episodes 12 (List of episodes)
Status: Finished Airing
MAL Score: 7
Genre: Seinen manga
Magazine: Weekly Young Jump
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Typical sports anime থেকে একদম আলাদা স্বাদের মজার এক অ্যানিমে Cleaning Freak! Aoyama-kun. Sports anime-র spirit আছে, আছে বন্ধুত্ব, আর আছে অনেক Fun!
Cleaning Freak! Aoyama-kun অ্যানিমের মূল চরিত্র Aoyama-kun হল Fujimi High School-র এক ফুটবল প্রতিভা। Aoyama-kun ছাড়া কোনো খেলাই ভাবা যায়না। কিন্তু এই অ্যানিমেটির আকর্ষণীয় দিক হলো, এটি সাধারণ স্পোর্টস অ্যানিমের মতো প্রচন্ড প্রতিযোগিতামূলক নয়, আর Aoyama-kun-কে ভীষণ স্বাভাবিক দেখানো হয়েছে। অত্যাধিক স্পেশাল ইফেক্ট নেই, maniac-এর মতো লুক নেই, ভীষণ সাধারণ লুক অথচ handsome. Aoyama-kun ভীষণ কম কথা বলে, একবারও রাগতে বা চেঁচামেচি করতে দেখা করতে দেখা যায় না, তাই তাকে cold মনে হতে পারে, কিন্তু সে মনের দিক থেকে ভীষণ ভালো। সেই সাথে সে জানে ভালো রান্না ! Uls !
Aoyama-kun-র অসুবিধা একটাই, যেটাই গল্পটাকে অন্যরকম স্বাদ এনে দিয়েছে তা হল তার mysophobia বা germaphobia - অর্থাৎ সে ময়লা বা জীবাণু একদম সহ্য করতে পারে না। তাই সে সব সময় ব্যস্ত থাকে সব জায়গা-জিনিস পরিষ্কার করতে। সে যেমন skilfully অন্যের স্পর্শকে কাটিয়ে ওঠে, তেমনই অন্যের রান্না খেতে পারে না, অন্যের জিনিস ছুঁতে পারে না- তার মানে এই নয় যে সে অন্যদের পছন্দ করে না বা তাদের সাহায্য করে না, শুধু সে পরিচ্ছন্নতার প্রতি অতিরিক্ত সচেতন। গোটা অ্যানিমেতেই Aoyama-kun-কে তার সহপাঠী, team member, পুরোনো বন্ধু, এমনকি rival এর সাথেও ভালো ব্যবহার করতে দেখা গেছে। তার short-coming germaphobia সত্ত্বেও সে দুর্দান্ত ফুটবল খেলে - নিজের সবটুকু দিয়ে। ফুটবল এমন এক খেলা যেখানে স্পর্শ, ধুলো-ময়লা লাগা ভীষণ স্বাভাবিক- কিন্তু তবুও সে ফুটবল খেলা ছাড়েনি, সেটা যেমন অনেক funny incident নিয়ে আসে, তেমনই বুঝিয়ে দেয় ফুটবলের প্রতি তার ভালোবাসা, আর পরিষ্কার পচ্ছন্নতা যেন তার কাছে ritual। সব কিছু নিয়েই একটা কমেডি এবং স্লাইস অফ লাইফ anime হল Cleaning Freak! Aoyama-kun.
Fujimi High School-র ফুটবল টিমের সবাই এক এক রকমের মজাদার চরিত্র। তাদের Bonding, struggle, Aoyama-kun-এর সাথে contrast সব কিছুই ভীষণ উপযুক্ত। সেই সাথে আছে Aoyama-kun-এর Fans, এক mangaka যে Aoyama-kun- এর সম্পর্কে prejudice থেকে তাকে নিয়ে manga লিখে তাকেই বেশি famous করে তুলেছিল। Aoyama-kun star প্লেয়ার হলেও, সব জায়াগায় তার খেলা নিয়ে চর্চা হলেও - Aoyama-kun কখনো forcefully নিজেকে spotlight-এ আনে না - সে সাধারণ ভাবেই gifted player, তবে সেই সাথে সে যথেষ্ট পরিশ্রমীও। অনেক হাসি-মজার মধ্যেই আমরা কিছু টান টান ফুটবল ম্যাচ পাই। আগেই বললাম অতিরিক্ত প্রতিযোগিতামূলক anime এটা নয়। এখানে প্রধান চরিত্রের অক্লান্ত চেষ্টা, দাপুটে হাবভাব আর struggle-এর মধ্যে দিয়ে বেড়ে ওঠা সেসব দেখতে পাওয়া যায় না। তবে হতাশ হওয়ার কিছু নেই, এখানের ফুটবল ম্যাচ-এ দেখা যায় এক জায়গায় Aoyama-kun-কে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। কিন্তু 'ওস্তাদের মার্ শেষ রাতে' - কথাটার মতোই Aoyama-kun শেষে এসেও ম্যাচ জিতিয়ে দেয়। এই রকমই হালকা ও মজার গল্প উপভোগ করলে, এটা ভালো লাগবে।
Aoyama-kun-এর বিশাল fanbase, তাই নিয়ে লোকের ঈর্ষাও কম নয়, কিন্তু Aoyama-kun সেই নিয়ে bother করে না। তার কাছে আসে ভালো ভালো স্কুল ফুটবল টিমে join করার offers - সে সেগুলোকেও নাকচ করে দেয়।
সেই সাথে আছে, অনেক ছোট ছোট incidents, যেটা animeকে এগিয়ে নিয়ে যায়। প্রথমে আসে Kaoru Zaizen, Aoyama-kun-এর টীম এর অন্যতম সদস্য। সে প্রথমে Aoyama-kun-কে একদম পছন্দ করত না, কিন্তু পরে তাদের মধ্যে friendship গভীর হয়ে ওঠে Aoyama-kun-এর প্রতি তার respect থেকে। একই ভাবে তার germaphobia সত্ত্বেও team এর সবার সাথে তার ভীষণ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।
Aoyama-র প্রতি ভীষণ obsessed এক classmate cute আর timid Moka Gotou সব রকমভাবে চেষ্টা করে Aoyama-kun কে সাহায্য করতে, তার চলা ফেরার রাস্তা পরিষ্কার রাখতে - সে Aoyama-kun-এর germaphobia-র জন্য তার স্পর্শ যেমন এড়িয়ে চলত, তার চোখকেও সে এড়িয়ে চলতো - তারপর সেই হয়ে ওঠে Fujimi High School-র ফুটবল টীম এর ম্যানেজার। তরপরই তাকে দেখা যায় Aoyama এর নামের জামা পরে ঘুরতে। আরো একজন female character Odagiri এর সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে যে তার স্পর্শতে Aoyama-kun এর germaphobia trigger করে না - যেটা গোটা স্কুল সমেত Aoyama-kun-কেও অবাক করে দেয়। সেই সাথে কিছু কিছু ঘটনা বোঝায় যে Aoyama-kun আসলে অপছন্দ করে না কাউকে স্পর্শ করা বা খেলার শেষে high-five করা - সে শুধু মাত্র সেটা করে উঠতে পারে না তার রোগের জন্য।
anime-টা finish ঠিকই কিন্তু গল্পটা animeতে শেষ হয়না। তার জন্য রয়েছে ভীষণ সুন্দর একটা manga - যার ১১১ টা চ্যাপ্টার রয়েছে সুন্দর একটা ending দিয়ে। ভীষণ ভাবে বলবো যে সেটা পেলে পড়ে ফেলতে - yes পেলে তবেই। Cleaning Freak! Aoyama-kun-র অ্যানিমেশন, art, scene, গল্প সবই খুব সুন্দর - তেমনই কমেডিতে ভরপুর।
Thank You. It Ends Here.
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.






Comments
Post a Comment