Hotel Inhumans Anime Review in Bengali | Emotional Assassin Story & Flashy Action!

Hotel Inhumans - Assassins-এর জন্য স্পেশাল হোটেল?!

  • Japanese: ホテル・インヒューマンズ
  • English: Hotel Inhumans
  • Studios: Bridge
  • Source: Web manga
  • Genres: Action, Drama
  • Theme: Organized Crime
  • Duration: 23 min. per ep.
  • Aired: Jul 6, 2025
  • Premiered: Summer 2025
  • Hotel Inhumans  pv / Trailer : 13
  • Hotel Inhumans  episode : 
  • Hotel Inhumans MAL: 6.62

Hotel Inhumans Anime Review : 


আবার একটা assassins দের স্টোরি গরম গরম এসে গেছে জুলাইতেও। ফ্ল্যাশি মুভস, ট্র্যাজিক আর ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, রাউডি ক্যারেক্টার, ফাইটিং, গুড লুকিং ক্যারেক্টার – সব আছে। Sakamoto Days Part 2 ও সাথে চলে এসেছে, কী মনে হয়, কে কাকে টেক্কা দেবে?


"Hotel Inhumans" বলতে বোঝাচ্ছে যে এটা একটা হোটেল যেটা হিটম্যান আর assassinsদের জন্য চালানো হয়। এবং শুধু তাদের জন্যই চালানো হয়। 

এখন চারিদিকে বড্ডো হোটেলের রমরমা। মানে, আমার কথার মানে হল, এইতো নামে "হোটেল" রেখে যেন একটার পর একটা অ্যানিমে বেরোচ্ছে –

Winter সিজনে “Tasokare Hotel” বেরোলো আফটারলাইফ বা মৃত্যুর পরে যাওয়ার জন্য, তারপর Spring-এ “Apocalypse Hotel” - যেটা Alien দের জন্য, আর এখন “Hotel Inhumans” খুনিদের জন্য। তাই তারা হলো - কারণ তাদের খুন করতে হাত কাঁপে না, আর শক্তি সাধারণ মানুষের থেকে আলাদাই লেভেল-এর। 


এটা একটা মাঙ্গা অ্যাডাপ্টেশন, কারেন্ট মাল রেটিং – ৬.৬২

Viewers রা অনেকেই এটার তুলনা শুরু করেছে John Wick - এর The Continental এর সাথে। যে হোটেল খুনি আর underground নিয়ে কাজ করতো। তাই স্বাভাবিক ভাবেই হয়তো তুলনা উঠে এসেছে Hotel Inhumans episode 1 এর পর। কিন্তু এটা কিছু আলাদা। 


Hotel Inhumans গল্পটা কী ?


হোটেল চালায় হোশি আর সারা হাইজাকি। যারা বোর্ডারের কোনো রিকোয়েস্টে ‘না’ বলবে না। তাদের সার্ভিস সাধারণ হোটেলের চেয়ে অনেক বেশি আর আলাদা। একদিন হোটেলে এসে হাজির হয় শাও। তারপর এক এক করে আসে আরও অনেক কেউ- সবাই বলাই বাহুল্য assassins। আর যতদূর সম্ভব, প্রায় প্রত্যেক হিটম্যানের পেছনে একটা করে স্যাড স্টোরি থাকবে আর তার একটা ‘এন্ডিং’ থাকে প্রত্যেক এপিসোডে।


আর সেই ending-টা টানবে অবশ্যই হোশি আর সারা। অডিয়েন্সের কাছে হোশি আর সারা কিছু জিনিস লুকিয়ে রাখে, কিন্তু সেটা ফাইনাল শোডাউনকে ইন্টারেস্টিং করবার জন্যই। 


হোশি মূলত Information Gathering আর Strategy তৈরির দায়িত্বে, সেখানে Killing-Fighting এর দায়িত্ব সারা-র।


দুজনে তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে – এতো casually আর এতো easily যেমন করে তারা বেডশিট পাল্টায় বা বাসন মাজা শেষ করে আর কি! এইদিকে হয়তো একটা হিটম্যানের পুরো গ্যাংকেই মাটিতে মিশিয়ে দিল।


হোশি একটু Talkative – সেটা তার প্রয়োজনই। সারা বেশ সুন্দর আর কম কথা বলে। তার একটা মিস্টেরিয়াস আভা আছে। তাদের সম্পর্কে স্টোরিতে ঠিক কী জানা যাবে, সেটা এখনো স্পষ্ট নয়। হতে পারে বাকি চরিত্রদের কাহিনির সঙ্গে সঙ্গে তাদের স্টোরিগুলোও আস্তে আস্তে রিভিল হবে।


কারণ এখনো পর্যন্ত জানা যায় না হোটেলটা কেনই বা আছে, তারা assassinদের সাহায্যই বা করে কেন, আর হোটেলটার মালিকই বা কে?


বলা যায়, এই সিরিজের দু’রকম ফ্যানবেস তৈরি হবে। তোমার যদি assassin বলতে শুধু মারকুটে অ্যাকশন ভালো লাগে, তাহলে এই ইমোশনাল মেলোড্রামা তোমার জন্য নয়। 


 Hotel Inhumans Plot - Emotional Melodrama কেন বলছি ?


ফার্স্ট এপিসোডে দেখা যায় Shao, এক হিটম্যান হোটেলে এসে পৌঁছায় তার মাস্টারের কথা মত - যে আর বেঁচে নেই। সেই মাস্টার বলে গেছিলো সে মরে গেলে Shao হবে লিডার আর তার underling তার কথা অমান্য করে আসে Shao-কে খুন করতে। Shao কে হিটম্যান বানানোর পিছনে রয়েছে সেই মাস্টার-এরই হাত, যেখানে এক বিপদের সময় সে Shao র কাছে যায় আর Shao - এর ছোট বোনকে তার থেকে নিয়ে যায় তাদের কবলে আর বলে তাকে ২০ বছর তারা রক্ষা করবে, অন্যদিকে Shaoকে হতে হবে assassin আর এইভাবে তাকে দিয়ে প্রচুর খুন করায়। এখন Shao-কে মারতে এলে Shao এসে পৌঁছায় এই হোটেলে, যেখানে তার স্টোরির একটা bitter-sweet emotional ending টানা হয়। 


 Hotel Inhumans characters গুলো খুব ruff দেখতে, তবে Hoshi আর Sara নয়। Assassin-দের ability inhumanic… কিন্তু মুভি বা অ্যানিমেতে যেমন হয়, যেখানে শুধু হাতের পাশে কাটে, অনেকগুলো গুলিও লাগেও না গায়ে। বাইককে তারা তাড়া করে কিন্তু গাড়িগুলোই ধ্বংস হয়ে যায়। সেই জিনিস আছে বৈকি। অন্তত ফাইটগুলো ভালোই ছিল। ফেশিয়াল এক্সপ্রেশন আর মুভমেন্টসও ভালো।

হ্যাঁ, রেগুলার প্যাটার্ন। তবে Spy x Family বা Sakamoto Days মতো অস্বাভিক capability নয়। 


তারপর সারা’র বিশাল বিশাল Jump আর Kick – Fearless Eyes। Flashy আর Cool – অ্যানিমের জন্য যথেষ্ট।



অ্যানিমেশন ভালো। অত অসাধারণ কিছু না হলেও, চলে। এখন তো সব কিছুতেই একরকম অ্যানিমেশন দেখা যায়।


সব মিলিয়ে একটা চান্স দেওয়াই যেতে পারে অ্যানিমেটাকে যদি এটা তোমার টাইপের হয়। 



Hashtags:
#HotelInhumans #AnimeReview #AssassinAnime #SummerAnime2025 #HotelInhumansReview #ActionAnime #MangaAdaptation #JohnWickAnimeVibes #AnimeBangla



Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

- by KolkattansAnime

Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali