Lord of the Mysteries Review | ডার্ক Isekai? Horror + Thriller একসাথে! Tarot Club, Beyonder Pathways & Klein Moretti – LOTM Explained
Isekai নয়! Dark Mystery Thriller – Lord of the Mysteries Anime Review
Lord of the Mysteries কি Solo Levelling থেকেও ভালো? | Bangla Anime Review
Lord of the Mysteries Anime Details:
লর্ড অফ দ্য মিস্ট্রিজ Chinese Name: (Guǐ Mì Zhī Zhǔ) (诡秘之主)
Release Date: June 2025
Director : Ke Xiong
Animation Work: B.CMAY PICTURES
Genres: Action, Mystery, Supernatural, Suspense, Dark fantasy, Lovecraftian horror, steampunk, xianxia
X: https://x.com/LOM_officialEN
LOM WIKI : THIS
LOM FACEBOOK : PAGE
LOM X : THIS
lord of mysteries anime reddit : Here
lord of mysteries mal : 8.56
lord of mysteries novel: READ HERE
lord of mysteries manhua: OLD , REMAKE
No. of books: 2 | Followed by: "Circle of Inevitability"
Author : Cuttlefish That Loves Diving (爱潜水的乌贼): Yuan Ye (袁野).
lord of mysteries trailer: Here
If you want to know Lord of Mysteries anime where to watch --------
lord of mysteries crunchyroll : HERE WeTV: HERE lord of mysteries dub
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Dark Isekai Mystery? Lord of the Mysteries Anime Explained বাংলা রিভিউ
জুলাই -এর ভীষণ hyped করে রাখা অ্যানিমে হলো Lord of the Mysteries. আসলে ঠিক Lord of the Mysteries, Anime নয়, Donghua. প্রথমেই বলে রাখি এটা Isekai কিন্তু wait... এটা একদমই ইসেকাই নয় যেটা দেখে দেখে চোখ পচে যাচ্ছিলো - বরং একটা ডার্ক, horror আর থ্রিলার। হিরো এখানে নিজে থেকে একটা জটিল রিচুয়াল ফলো করে ট্রান্সমাইগ্রেটেড হয়ে অন্য একজনের দেহে চলে আসে, যে সুইসাইড করতে চেষ্টা করেছিল - আর তাকে এতো ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হয় যে সে তখনি ভাবে পালাই পালাই।
Lord of mysteries manhwa এর দুটো version - আছে, প্রথমটার থেকে দ্বিতীয়টার ড্রয়িং বেশি সুন্দর। কিন্তু দুটোই Novel-এর ১৪০০ চ্যাপ্টারের পুরো গল্পটা কভার করা থেকে বেশ দূরে আছে। তবে manhua আর অ্যানিমে দুটোই ভীষণ bland কারণ এটা আদৌ ঝা চকচকে isekai -এর মতো নয়, পুরো তাই ডার্ক ! তাই বলে ম্যাড়মেড়ে নয়, পুরোটাই মডার্ন অ্যানিমেশন - আলো ছায়ার কাজ দারুন ! আর এই লাল চাঁদ - উফফ !
Anime শুরু হয় Epoch Calendar-এর 1349 সালে, আর আমাদেরকে নিয়ে যায় সেই ভিক্টোরিয়ান যুগের সেটিং এর একটা পোর্ট টাউনে, কিন্তু Kuroshitsuji বা Black Butler এর মতো চকচকে London নয়। আর এই ব্লান্ট, foggy, greyish-brownish ambience তাই একটা mysterious feel এনে দেয়, যেটা বেশ ভালোই লাগে। Anime টার শোনা গেছে lord of mysteries episodes ১৩ টা নিয়ে হবে first season আর total ৫ টা season হবে। বলে রাখি একই নামে এটার একটা গেম ও আছে, pre-registration এ খেলা যায়।
মূলত প্রথমে বোঝাই যাবে না, কী ঘটছে, কেন ঘটছে আর কিভাবে - সেটা anime, manhua, novel সবটাতেই এক। অথচ প্রথম এপিসোডেই অনেক কিছু ঘটে যাবে। Zhou Mingrui একজন মডার্ন Chinese man, সে বেচারা ভেবেছিলে তার ওয়ার্ল্ড থেকে খাটুনি আর ব্যাড লাক থেকে পালিয়ে সে এক ঝক্ ঝকে সুন্দর ইসেকাই ওয়ার্ল্ড -এ চলে যাবে আর সুখে থাকবে। কিন্তু সবার মতোই বেচারার সাথেও হয়ে যায় বিশাল বড় স্ক্যাম। সুখে থাকতে ভুতে কিলায় যাকে বলে আর কী। Zhou হয়ে যায় Klein Moretti, যে কিনা suicide করতে গেছিলো, আর Zhou তার শরীরে জেগে ওঠে একটা অভিশপ্ত ডায়েরি, একটা দারুক দেখতে বন্দুক আর temple-এ একটা গুলির গর্ত আর এক গাদা রক্ত নিয়ে।
সে জানে না আসলে কী ঘটেছে কেন ঘটেছে।
আমরাও জানি না
আর Klein-এর স্মৃতিও মুছে গেছে অনেকটাই । সব কিছুর মূলে রয়েছে সেই রহস্যময় ডাইরী - যেটা কিনা Klein-এর ই ডায়েরি আর তাতে লেখা আছে, সবাই মরে যাবে - এমনকি Klein ও। তারপর ঘটনা শুরু হয় artifact কে কেন্দ্র করে, ভীষণ ইম্পরট্যান্ট একটি হল antigonus family notebook.
এপিসোড গুলো যথেষ্ট বড় আর detailed. অনেক information, অনেক visual, অনেক mystery কিন্তু কিছুই বোঝা যায় না হুট্ করে - বরং অনেক প্রশ্ন নিয়ে আসে। আর সেই সাথে কিছু একটা যেন তবু donghua টায় টেনে রাখে। Mystery ? Different Style ? সুন্দর characters, hyped trailer র review বা হয়ত animation - কারণ সেটা দুর্দান্ত ! অনেকটা Mo Dao Zu Shi র মতো। আর হবে নাই বা কেন, আমি দেখলাম দুটো আসলে একই ষ্টুডিও-তে বানানো - সেই সাথে আমার একটা ক্যারেক্টারকে তো পুরো Wei Wuxian-এর মতো দেখতে লেগেছে, চুলটা ছাড়া।
যা হোক,
Lord of the Mysteries chapter 1 explained (contain spoiler)
Lord of the Mysteries story explained:
Klein নিজের বাড়ি এসে আবার সেই ritual করতে বসে যাতে করে সে পৃথিবীতে ফিরে যেতে পারে, কিন্তু সে আদৌ সফল হয় না বরং চলে আশে অন্য রকম একটা জায়গায় আর সেই সাথে টেনে আনে আরও দুজনকে - যারা কেউ কাউকে চেনে না, Klein বুদ্ধি করে নিজেকে তাদের সামনে ইম্পরট্যান্ট লোক হিসেবে পেশ আসে তারপর তার প্রয়োজন মতো তথ্য সে জেনে নেয়, এবং তারা একটা টীম ফর্ম ও করে - tarot club - Klein রূপি Zhou হলো "Fool" বাকি দুজন হল "Hanged Man" আর "Miss Justice"। না সে জানে কি ঘটছে , না আমরা জানি - well. Klein যখন আবার তার বর্তমান লাইফে ফিরে আসে, তখন পুলিশ তার দরজায় কড়া নাড়ছে। Klein নিজেকে নির্দোষ প্রমান করে, আর সত্যি বলে দেয় - যতটা সে জানে Klein হওয়ার পর। ওদিকে তারা Klein - কে বলা যায় hyper hypnotize করে তারা যাচাই করে নেয় আর জানায় যে তারা নকল পুলিশ। তারা আসলে Nighthawk - একটা special team, যারা হলো beyonders - তাদের স্পেশাল পাওয়ার আছে, আর, দুটো খুন হওয়ার পর Klein যেহেতু এখন বিপদের মুখে, সেও চাইলে তাদের সাথে যোগ দিতে পারে। এখান থেকেই Klein এর লাইফ বদলে যায় আর সে বিভিন্ন ঘটনার সম্মূখীন হয় আর তার বর্তমান অবস্থা সেই সাথে ফায়ার যাওয়ার পথ খুঁজতে থাকে। Klein - হিরোর জায়গা তেই author আর ডিরেক্টর audience- কে রেখে দিয়েছে যাতে আমরাও Klein এর মতোই যেন situation গুলোর মধ্যে থেকে সব উত্তর খুঁজতে থাকি - যেমনটা হয় Harry Potter-এ। Author এর নিজের কথায়, তিনি চান যে audience বা readers যেন নিজেরা একটা এন্ডিং বা একটা মানে খুঁজে নেয়, তিনি নির্দিষ্ট তার ইচ্ছা মতো কোনো কিছু চাপিয়ে দেবেন না. Tarot card fool এর মতোই infinitive possibility থাকবে - তাই একে বলা হয়েছে legends of fool.
তো এতকিছু একটা এপিসোড এর দেখিয়ে দেবে, প্রথমেই বলেছি এপিসোড গুলো বড়, ৩০ মিনিট -এর runtime, যেখানে Japanese গুলো হয় মেরেকেটে ২৪ মিনিট, আর chinese গুলো ১৮ মিনিট মতো প্রায় আর 3D গুলো তো ১০ মিনিট-এরও কম। এই দিক থেকেও একদম আলাদা LOM. তবে পুরো টাইম টাই মনোযোগ দিয়ে দেখতে হবে, কে ফ্রেন্ড, কে enemy, ছোট ছোট details - গোটা টাইম তাই কেমন সতর্ক করে রাখে, সেই সাথে misleading, hidden system সব নিয়েই packed এই Supernatural Thriller. দারুন সব imagery, symbolism, visuals, দুটো scene এর মাঝের timing, soundtracks. Klein বেশ সহজ সরল ভালোমানুষের মতো দেখতে, অন্যদিকে Zhou Mingrui ভীষণ অবসেরভেন্ট আর বুদ্ধিমান, নতুন Klein তাই হয়ে ওঠে crafty আর সেই সাথে শক্তিশালীও।
LOM বেরোনোর সাথে সাথেই top ranking-এ উঠে গেছে - যেরকম হয়েছিল আর একটা Korean Webtoon এর adoptation Solo Levelling এর সময়, বা রিসেন্টলি Lazarus-এর ক্ষেত্রে। যদিও সব কটাই আলাদা রকমের অ্যানিমে। LOM আগের বছর থেকেই ভালো advertisement পেয়েছিলো, তাছাড়া এটার novel আর manhua-র fanbase আগে থেকেই ছিল, তার উপর নজর কেড়েছে Animation. Monsters এর সাথে fighting গুলো বুঝিয়ে দেয় animation এখানে কোন level-এ গেছে। এটার অ্যানিমেশন Dan Da Dan বা Demon Slayer -এর মতো নয় যেগুলো award পেয়েছে কিন্তু Mo Dao Zu Shi -র মতো। আগেই বলেছি এর কারণ এগুলোর জন্মদাতা একই।
Studio BMAY PICTURES (Launched at ২০১৭) এর ঝুলিতে আছে : Mo Dao Zu Shi, yi Nian Yong, Aishen Qiaokeli-ing, Guomin Laogong Dai Huija
Director K Xiong এর ঝুলিতে আছে : The King's Avatar (Quanzhi Gaoshou), Mo Dao Zu Shi (The Grandmaster of Demonic Cultivation, The Untamed), Bureau of Paranormal Investigation, The Running Heroes.
Voice Actors রাও কেউ কম যায় না।
Writer -কে জানা যায় Cuttlefish that loves diving বা Ai Qianshui de Wuzei হিসেবে
Lord of Mysteries Beyonder - lord of mysteries circle of inevitability :
নতুন কিছু term এখানে হয়তো confusing লাগতে পারে, সেটা একদম প্রথমেই বলে দেয় যে এখানে ২২ তা নতুন pathways দেখানো হয়েছে যেটা প্রত্যেকটা প্রত্যেক টার থেকে আলাদা, এটাই এই isekai এর magic-এর foundation. যারা এটা follow করে তারাই হলো beyonders. একটা potion খেয়ে নিলেই তারা সেই পথ নিয়ে এগিয়ে যেতে পারে, আর তারা পায় এক নতুন শক্তিশালী পাওয়ার।
lord of the mysteries story fights, lord of mysteries tarot card, blant environment, mysterious fog, lord of mysteries clown fight, lord of mysteries chapter, cunning চরিত্রদের সাথে সাথে donghua-এর শেষে আমরা দেখি cute Chibi ও. সেই সাথে এতে আছে কিছু humor যেখানে sales girl Klein এর gorib মার্কা পোশাক দেখে তাকে ছড়ি বিক্রি করতে উৎসাহ দেখায় না, কিন্তু কোটের তলায় টাকার বান্ডিল দেখে সে crazy হয়ে যায়। বা হয়তো গোটা সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পরে যাওয়া - এই সব। ফ্যামিলি বন্ডিং -টা ভীষণ সুন্দর। Klein এর বাবা আর মা মারা গেছে, সংসার চালায় তাদের দাদা Benson Moretti. কোনো lord of mysteries characters-কেই ভোলার মতো নয়, Beyonder দের মধ্যে Audrey Hall, Alger Wilson, Leonard Mitchell, এদিকে Klein এর বোন Melissa Moretti আর দাদা Benson Moretti আরও অন্যান্য। সেই সাথে এটাও শোনা গেছে যে Lords of the Mysteries এর antagonist নাকি one of the best. So, এই donghua-টা শুধু animation-এর উপর দাঁড়িয়ে আছে তা নয়, আছে plot, story, আছে humor, সুন্দর drawing, brain কে শার্প করার tool - সবই। আদৌ চিরাচরিত Isekai -এর মতো নয়, বরং isekai সম্পর্কে ধারণাটা বদলে দেয়। এই ওয়ার্ল্ড-এর monsters দের দেখলে কেন জানি বড্ডো স্বাভাবিক মনে হয়, real মনে হয়। তবে বেশ goss - খাওয়ার সময় দেখতে নেই। নাকি আমি একই খাওয়ার সময় anime দেখি ?
Watch Video here: CLICK
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.









Comments
Post a Comment