Nyaight of Living Cat Anime রিভিউ | কে জিতবে মানুষ নাকি বিড়াল ? Nyaight of the Living Cat Reaction
Nyaight of Living Cat – বিড়ালের ভাইরাসে ভরা Horror Comedy Anime!
Nyaight of Living Cat Details
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Nyaight of the Living Cat Reaction
Zombie movie / anime/ web series তো অনেক হয়েছে যেখানে মানুষ কামড় খেয়ে zombie হয়ে গেছে… আর বাকিরা প্রাণপণ চেষ্টা করছে পালানোর… কিন্তু এবার যদি এমন ভাইরাস বেরোয় যেখানে মানুষ বিড়ালে পরিণত হচ্ছে, তাহলে কেমন হবে? ভাবতে হবে না, nyaight of the living cat animeতে সেটাই আছে।
Nyaight of Living Cat – গল্পের শুরু
Night of Living Cat or Nyaight of Living Cat হচ্ছে nya nya ভরপুর একটা অ্যানিমে – যেখানে মানুষের বিড়ালের প্রতি এক্সট্রিম ভালোবাসা থেকেই দুর্ভোগ নিয়ে আসে। বিড়াল হতে সাবধান, বিড়াল ছুঁলেই তুমিও হয়ে যাবে বিড়াল- Nyaight of the Living Cat transformation
Well, আমরা অনেক সময়ই ভেবে থাকি আহা বিড়াল হতে পারলে কি ভালো হতো… খেতাম, ঘুমাতাম… না পড়া, না স্কুল, না চাকরি-বাকরি, আদর খাও, আর cute সেজে বসে থাকো।
এবার অ্যানিমেতে তাই হতেই দেখা যাচ্ছে।
ব্যাপারটার অনেক কিছু মজার, মেইনলি বিড়ালের সাথে ফাইটিং, মাচো মাচো লোকদের ক্যাটদের cuteness-এ মগ্ন হয়ে যাওয়া… তাই বোঝা যায় না যে দুঃখ পাবো যে humanity extinct হয়ে যাচ্ছে নাকি হাসবো। সেই অর্থেই এটা একটা Horror Comedy।
এখানে দেখানো হয় যে একটা সময় দেশে শুধু মানুষ আর বিড়ালে দেশ ভোরে যাচ্ছিলো। মানুষ বিড়াল ছাড়া বাঁচতেই পারে না এমন, তারপর আসে একটা প্যান্ডেমিক, ওহ sorry nyademic যেখানে সব মানুষ পরিণত হচ্ছিলো বিড়ালে। এমন একটা worldwide nyademic এর মধ্যেই দৌড় লাগানো sci-fi সিরিজ হলো Nyaight of Living Cats। খুব বেশি কিছু এক্সপেক্টেশনের মতো কিছু হয়তো নেই, কিন্তু আন্দাজ করা মুশকিল যে গল্পটা কীভাবে এগোবে। এটা একটা মাঙ্গা অ্যাডপশন। রেটিং খুব খারাপ না, কিন্তু সেরকম সোরগোল এখনো ফেলেনি। যদি cute horror পছন্দ হয়, বা মুড চেঞ্জ করার ইচ্ছে থাকে তাহলে দেখা যেতে পারে। ক্যাটদের অ্যাকশনগুলো কিউট, একটা হিউম্যানের ক্যাটে ট্রান্সফরমেশন-ও। কিন্তু বিড়ালরা দেশ চালাচ্ছে................... ব্যাপারটা ভাবতে silly লাগে।
Nyaight of Living Cat Story / গল্পের ঝলক (Spoiler Alert)
গল্পটার একটু spoiler দেওয়া যাক যদি জানতে ইচ্ছে করে কী ঘটছে ওই মোটা-সোটা বিড়াল ওয়ালা পোস্টারের পেছনে।
Nyaight of the Living Cat Episode 1
অ্যানিমের শুরুতে আমরা দেখি যে তিনজন প্রাণপণ চেষ্টা করছে বিড়ালদের থেকে পালাতে থেকে কারণ সেই বিড়ালেরা একবার ছুঁলেই যে কোনো মানুষ হয়ে যাবে বিড়াল। দৌড়াতে দৌড়াতে Tanishi পড়ে যায় আর অনেকগুলো বিড়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে… আহা স্বর্গ? যেন fluffy cute জন্তুগুলো তোমার হাতে, মুখে, গায়ে ভরতি হয়ে গেলো - কী মজা? উহু। চোখের সামনে দেখা গেলো ওতো বড় মানুষটা একটা বিড়ালে পরিণত হয়ে গেলো, তার ব্যাগগুলো পড়ে রইলো পাশে। সেই দেখে বাকী দুজন বাধ্য হলো পালাতে। Kunagi আর Kaoru বিড়ালদের থেকে বাঁচতে দৌড়ায়, ঢুকে পরে একটা স্টোরের মধ্যে - কীভাবে পালাবে, খাবার সংগ্রহ করবে ভাবতে থাকে, কিন্তু দেখে গ্লাস উইন্ডোজ চারিদিকে বিড়ালরা আঁচড়াচ্ছে তাদের ধরবে বলে আর তখনই ছোট্ট একটা গর্ত থেকে কৎসর করে ভেতরে ঢুকে আসে একটা বিড়াল।
ব্যাস, আবার দৌড়। তারা পুরো গা কভার করে জল ছুঁড়ে বিড়াল তাড়ায়… আহা রে, ওমন কিউট প্রাণীগুলোকে তো মারা যায় না ! Zombie হলে আলাদা ব্যাপার ছিল। বিড়ালদের কাছে ক্ষমা চেয়ে নেয় Kunagi তাদের ক্ষতির কথা সে ভেবেছে বলে আর ওয়াটার ফাইট করতে করতে তারা কোনো রকমে পৌঁছায় তাদের গাড়িতে।
আর তাদের সঙ্গী, Tanishi তাদের সামনে দাঁড়িয়ে বিদায় জানায় - যে কিনা একটু আগেই বিড়ালে পরিণত হয়েছে আর তাদের সাথে যেতে পারবে না। কিন্তু যাওয়ার আগে সে গড়াগড়ি খেয়ে তার পেট দেখায় যাতে Kunagi এর চোখে জল চলে আসে… কারণ বিড়াল তোমাকে পেট দেখাচ্ছে মানে সে তোমাকে কত্ত বিশ্বাস করে।
এবার ফিরে যাওয়া যাক nyademic হওয়ার শুরুতে।
একদিন Kunagi জেগে ওঠে রাস্তার মাঝে, আর তার কোনো স্মৃতি থাকে না। কিন্তু অদ্ভুতভাবে বিড়াল নিয়ে তার জ্ঞান প্রচুর, তাদের breed, history – সব তার কণ্ঠস্থ। সে যেন walking encyclopedia of cats। কেন? তা সে জানে না। আমরা ধরে নিতে পারি যে এখানে তার এক mysterious past আছে।
তাকে উদ্ধার করে Kaoru, যে একটা ক্যাফে চালায় তার দাদার সাথে। আর সেটা ছিল cat cafe। তো Kunagi সেখানেই কাজ করতে শুরু করে, বিড়ালদের দেখা-শোনা, খাওয়াদাওয়া করানো তার কাজ। কিন্তু কোনো বিড়ালই তার কাছে যেতে বা আদর খেতে পছন্দ করতো না, তারা খাওয়া দাওয়া করে লেজ নাড়িয়ে চলে যেত - যদিও Kunagi বিড়ালদের feeling আর তাদের যত্ন নিয়ে ভীষণ care করে ।
সেই ক্যাট ক্যাফেতে কেন জানি সব মাচো লোকগুলোই এসে জুটতো আর তারা বিড়ালদের নিয়ে আদর করতো। বিড়ালদের জন্য খাবার, treats কিনতো ওখান থেকেই।
এই ভাবেই চলছিলো। তাকে disinfection করতে বলা হয় কারণ তার গায়ে রাস্তায় আদর করা কোনো বিড়ালের লোম লেগে থাকে। সে ভিতরে ঢুকে ডাকতেই একসময় একজন লোক আসে আর সব বিড়াল গিয়ে তার কাছে জড়ো হয়।
হঠাৎই তার শরীরে পরিবর্তন হতে শুরু করে আর দেখতে দেখতে সে হয়ে যায় একটা বিড়াল।
যখনই ক্যাফের বিড়ালগুলো তার কাছে যায়, গন্ধ শুঁকে, সেই ভাইরাস তাদের মধ্যেও ছড়িয়ে যায় আর তারা সবাই তাদের lazy adorable vibe ছেড়ে দৌড়াদৌড়ি, লাফালাফি করতে থাকে, আর যার উপর ঝাঁপিয়ে পরে, সেই হয়ে যায় neko।
ক্যাফের চারজন পালাতে থাকে, Kunagi, Kaoru, Tanishi, আর Kaoru-র দাদা। কিন্তু Kaoru-সানের দাদা বুঝতে পারে যে সে অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। সে change হওয়ার আগে তাদের বলে পালাতে, তখন সেই তিনজন দৌড়ে চলে যেতে বাধ্য হয়।
বাইরে দেখা যায় গোটা শহর বিড়ালে বিড়ালে ভরে গেছে। আর রাস্তায় মানুষজন যা ছিল, তারাও ফট ফট করে বিড়াল হয়ে যাচ্ছে, যখুনি সেই বিড়ালের ঢেউ তাদের পায়ের কাছে পৌঁছাচ্ছে।
Ghibli র The Cat Returns-এর কথা মনে পড়ছে ? কিন্তু এরা ৪ পায়েই দৌড়াচ্ছে। তারপর কী হয় সেটা তো প্রথমেই বলা আছে।
Nyaight of Living Cat – দেখার মতো? / Night of Living Cat worth watching?
এই anime আসলে horror comedy। Cute cats, survival vibe আর sci-fi মিলিয়ে তৈরি এই plot আলাদা ফিল দেয়। Nyaight of Living Cat manga adaptation তাই গল্পে অদ্ভুত মজা আছে।
ক্যাটপ্রেমীরা এই anime দেখলে হাসতেও পারবে, আবার অদ্ভুত ভয়ও পাবে। তাহলে, এই cat-pocalypse horror comedy টা দেখতে চাও? নাকি cute বিড়ালদের ভয়ে দূরে থাকবে?
আর কী মনে হচ্ছে? রাস্তায় কোনো বিড়াল দেখলে, বা বাড়িতে ওই যে ফ্লাফি বলটা ঘুমাচ্ছে, ওটাকে ছুঁয়ে দেখবে কিনা?
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.








Comments
Post a Comment