Aizawa and Kurogiri
My Hero Academia Vigilantes 2 - Aizawa, Oboro, Present Mic Story - What Happened to Oboro that he turned Kurogiri - School Days - Anime Discussion
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তো শেষমেশ আমরা Anime-তে পাচ্ছি Aizawaর school life-এর গল্প, তার friends, Villain Kurogiri-র আসল রূপ - সেই সাথে কেমন student ছিলেন Aizawa sensei বা আমাদের favourite eraser head - যে কিনা এখন বাইরে খরখরে কিন্তু ভিতরে marshmallow..
কয়েকদিন আগেই বেরিয়েছিল My Hero Academia: Vigilantes, যেখানে আমরা Class 1-A এর Deku, Uraraka, Bakugo, Todoroki, All Might, All for One এদের limelight-এর বাইরে গিয়ে একটা সিরিজ পাচ্ছিলাম যেটা unprofessional আর self-claimed hero দের নিয়ে। যেখানে Main Hero-রা পৌঁছাতে পারে না, সেখানে বিনা স্বার্থে সাহায্য করতে পৌঁছে যায় এরা - Crawler ওরফে Koichi Haimawari, Pop ওরফে Kazuho Haneyama আর Knuckleduster ওরফে Iwao Oguro। কিন্তু My Hero Academia: Vigilantes season 2 কিন্তু নিয়ে এসেছে কিছু পুরোনো story-র লিঙ্ক আর কিছু নতুন চমক নিয়ে। সেই সাথে পাওয়া যাবে অনেক প্রশ্নের উত্তর। এখানে আমরা পাচ্ছি Oboro Shirakumo র আসল রূপ নিয়ে যাকে আমরা দেখেছিলাম Leagues of Villain-এ Kurogiri হিসেবে। এই season এ দেখানো হবে Aizawa র A Class এর student থাকা দিন গুলোর মুহূর্ত, তার second year, Aizawa, Present Mic আর Oboro-র বন্ধুত্বের গল্প। আর জন্য কিভাবে Shota Aizawa আজ Eraser Head হয়ে ওঠে।
Aizawa Backstory আর School Days :
এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে Pro Hero Shota Aizawa কি ছোটবেলা থেকেই এরকম খিটখিটে দেখতে ছিল? উমমমম, না, বরং সে একটু reserved আর low confidence এর মানুষ ছিল। তাকে বলা হত তার quirk নিয়ে সে কোনোদিন বড়ো hero বা fighter হতে পারবে না, আর সেও সেটাই ভাবতো, যদিও সে চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। সে যথেষ্ট খাটতো। সে বিড়াল ভালোবাসে, অন্যের জন্য যথেষ্ট care করে কিন্তু কোনোটাই সে দেখায় না, সে একটা cold poker face maintain করত, যেটা তার বাকি দুই বন্ধুর পুরো উল্টোটা।
Class A Back Then :
সেই সময় class A কেমন ছিল ? ফুর্তিবাজ rule breaker এ ভর্তি। আর Aizawa-র শান্ত life চরম অশান্ত করে রেখেছিলো তার কাছের দুই বন্ধু - দুজন চরম extrovert Hizashi Yamada (oh yea) আর Oboro Shirakumo. Aizawa-র ছোটবেলার ছবি বেশ cute লাগে আমার।
Present Mic বা Hizashi Yamada ছিল funky, funny , carefree আর loud চরিত্র আর Oboro Shirakumo ছিল সেই আঠা যেটা গোটা গ্রুপটাকে একসাথে করে রাখতো। তাদের bonding BNHA Vigilantes 2-এর সবথেকে বড় প্রাপ্তি।
Oboro Shirakumo ওরফে Kurogiri-র background - কে ছিল Oboro Shirakumo:
Oboro ছিল Aizawa-র ভীষণ কাছের বন্ধু, কারণ গোটা ক্লাসের তারাই ছিল মাত্র এমন দুজন ছাত্র যারা কোনো Work-Studies বা Hero Internship -এর ডাক পায়নি। Oboro ভীষণ প্রাণবন্ত, কথায় সৎ, ও সহজ সরল গোছের দেখতে। তার ছিল আকাশি নীল চুল ঠিক তার quirk মেঘের মতোই। Oboro-ই Aizawa-কে শিখিয়েছিলো হিরো হতে গেলে শুধু পাওয়ার থাকলেই হয় না। এমনকি Aizawa-র গগলস ও তারই আইডিয়া, যাতে villain এর attack-এ তার quirk use করতে কোনো অসুবিধা না হয়।
Oboro Quirk :
Oboro-র Quirk ছিল cloud বা মেঘ। সে মেঘ ডাকতে পারতো, কন্ট্রোল করতে পারতো, তাতে চড়ে ঘুরে বেড়াতে বা fight ও করতে পারতো। Goku-র সিনটা মনে পড়ছে Hunter x Hunter এর ? এটাও তাই। দুর্ভাগ্যবশত, একটা বড় ভিলেন attack-এর সময় বাচ্চাদের বাঁচাতে গিয়ে বিল্ডিং ধসে Oboro মারা যায়। আর তার পরেই Oboro-র এই quirk কেই modify করে তাকে wrap gate তৈরী করা হয়েছিল। তার পরের কাহিনী তো সবার জানা।
Kurogiri vs Oboro - Oboro Comes Back:
Oboro মারা যাওয়ার পর, league of villains-এর head All for One, তার বডিকে চুরি করে তাকে "nomu" kurogiri বানিয়ে দেয়। তার Wrap Gate Quirk ব্যবহার করে villains রা অনেক রকম ক্ষতিও কর, যার মধ্যে ছিল Bakugo-কে kidnap করা। কিন্তু Kurogiri ধরা পড়ার পর, Aizawa আর Present Mic কিন্তু তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে চিনতে ভুল করেনি, সময় নিয়েছে কিন্তু দুজন এর আপ্রাণ চেষ্টায় এক মুহূর্তের জন্য হলেও, Kurogiri-র black cloud এর মধ্যে থেকে ফুটে উঠেছিলো Oboroর মুখ। সে nomu হওয়ার পর ও তাদের ডাকে কিন্তু সারা দিয়েছিলো।
Aizawa's Friends in his School Days - Second Year :
Hizashi যে সাধারণত হাসিখুশি মানুষ, সে যখন জানতে পারে যে কুরোগিরি আসলে তার প্রয়াত বন্ধু ওবোরো শিরাকুমোর দেহ থেকে তৈরি একটি নোমু, সে রাগে ফেটে পরে। একইভাবে Shouta যে প্রথম থেকে introvert ছিল, ওবোরো শিরাকুমো এবং হিজাশি ইয়ামাদার সঙ্গে বন্ধুত্ব তাকে ধীরে ধীরে খোলামেলা হতে সাহায্য করে। আর তাই যখন সে ওবোরোর প্রকৃত পরিণতি জানতে পারে, সে কান্নায় ভেঙে পরে। কারণ Oboro যখন মারা যায়, সেটা ঘটে তার চোখের সামনেই। আর সেটা সে কখনও ভুলে যেতে পারেনি। সে যে আজ শিক্ষক হিসেবে এবং ইরেজার হেড হিসেবে শোটা তার ছাত্রদের প্রতি কঠোর, কারণ সে চায় না তারা ওবোরোর মতো অকারণে মৃত্যুবরণ করুক। বরং সে চায় তারা শক্তিশালী হিরো হয়ে উঠুক, যারা দীর্ঘ ও সুখী জীবন যাপন করবে—যে জীবন ওবোরো কখনও পায়নি। Aizawa যতটা ভেঙে পরে Kurogiri র অবস্থায় হিজাশি আশ্চর্যজনকভাবে বেশি সংযত ও বাস্তববাদী হয়ে ওঠে। কান্নায় ভেঙে পড়ে যখন দেখা যায় কুরোগিরির ভেতরে এখনও ওবোরোর একটি অংশ বেঁচে আছে। সেই অংশকে স্পর্শ করে তারা আবার সব হিরোদের একত্রিত করতে সক্ষম হয়, যাতে তারা অল ফর ওয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে।যেটা আমরা দেখতে পাই Boku No Hero Academia Season 6-এর Final War এর সময়।
Watch This Video - Anime Discussion in Bengali
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.




.jpeg)





Comments
Post a Comment