GNOSIA Anime Reaction - Anime Review in Bangla | 2026 Winter Sci-fi, Supernatural mystery anime

Story যেখানে Viewers রাই BUG? 

Gnosia - Anime Review Bangla 

About Gnosia

Episodes: 21
Source: Game
Genres: Sci-Fi, Suspense
Themes: Space, Survival, Time Travel
Duration: 25 min. per ep.
Characters: Setsu, Raqio, SQ, and Gina, Stella, Shigemichi, Yuriko, Comet, Chipie, Jonas, Kukrushka, Otome, Sha-Ming, and Remnan
Rating: PG-13 - Teens 13 or older
Official Twitter: https://x.com/gnosia_off
Mal Rating: 7.56

Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




আজ যে অ্যানিমে নিয়ে কথা বলব সেটা হল একটা game থেকে জলজ্যান্ত anime adaptation - Gnosia. এটা এমন একটা সিরিজ যেটা শেষ অবধি না দেখলে কিচ্ছু বোঝা যাবে না। প্রথম থেকেই viewers হিসেবে তোমাকে একটা আন্দাজের game খেলতে হবে - Who is the Gnosia? 

এখন কথা হল Gnosia কী ? - Gnosia হলো এক ধরণের পরজীবি যে কোনো মানুষকে infect করে নিজেদের মতো বানিয়ে ফেলে আর তার কাজ হলো বাকি মানুষ বা যারা Gnosia নয়, তাকে এলিমিনেট করা। আমি বললাম না খুন, কারণ সেটা হয়ত ঠিক খুন নয়। 

কিন্তু Gnosia কে কিভাবে চিনতে হবে ? এরা দেখতে হুবহু মানুষের মতো হলেও এরা প্রচুর মিথ্যা কথা বলে আর সেইভাবে চায় মানুষকে ঠকাতে আর ভুল বোঝাতে। যখন এদের আসল রূপ প্রকাশ পায়, তখন এদের চোখ জ্বলজ্বলে লাল হয়ে যায় আর দেখতে crazy লাগে। 

Viewer হিসেবে তোমাকে যুক্তি খাড়া করতে হবে, কে মিথ্যা বলছে বা misleading করছে, আর তারপর বেছে নিতে হবে Gnosia. অবশ্যই তোমাকে Yuri-র আগে ভাবতে হবে, কারণ এখানে যে game খেলছে, তার character হলো Yuri. আমরাও Yuri-র সাথে সাথেই জেগে উঠবো, আর সে যা দেখছে, শুনছে , ভাবছে সেগুলো access করতে পারবো। যদি না তোমার গেম টাই খেলা থাকে, তাহলে পর পর এপিসোড দেখে বুঝতে হবে কী হল আসল রহস্য। 



Gnosia Game টা যথেষ্টই famous আর award winner, সেই সাথে এর আছে ভালো রেটিং। সেই চাহিদা থেকেই এসেছে এই anime adaptation.  Animeর শুরুতে খুব স্পষ্ট সবকিছু বোঝা না গেলেও এর সুন্দর visual আর sci-fi elements এর জন্য দেখে যেতে ইচ্ছা হয়। 

গোটা ঘটনাটা ঘটবে একটা spaceship-এ সেখানে random ভাবে ১৫ জন কম বেশি করে ঘুরিয়ে ফিরিয়ে crew member থাকবে আর তাদের মধ্যে একজন বা একের বেশি জন হতে পারে Gnosia। 

সবাই মিলে ভোট দিয়ে Gnosia কে বেছে নিয়ে তাকে 'cold sleep'-এ পাঠানোর চেষ্টা করবে যাতে spaceship টা মানুষরা পায়। যদি guess বা lie detection ঠিক হয়, তাহলে তো ভালো, নয়তো Gnosia মানুষদের উধাও করে দেবে আর ship টা তাদের দখলে করে নেবে। যেহেতু বেশি ভোট যে পাবে তাকে cold sleep-এ পাঠানো হবে, তাই নিজে জানলেই হবে না কে gnosia, অন্যকেও কনভিন্স করতে হবে নইলে gnosia তো তাকেই সরিয়ে দেবে। 



Yuri হলো সেই player বা viewer, যে এখনকার protagonist. Yuri একটা tub থেকে জেগে উঠবে যে কিনা under treatment ছিল, কারণ সে কোনো একটা আঘাত পায়, এবং এটা বলা হয় যে তার যার amnesia আছে অর্থাৎ স্মৃতি শক্তি চলে গেছে। আর তাই কিভাবে সে tub এ পৌছালো তা জানা যায় না। পুরো গল্পটায় Yuri একটা loop এর মধ্যে আটকা পড়বে এবং সেই স্পেসশিপ-এ জেগে উঠবে বার বার। আর এই লুপ বানাচ্ছে একটা silver key, এবং এর মধ্যে দিয়ে সে information সংগ্রহ করছে। কেন ?  সেটা জানা যায়না, হয়তো সেটাই কনসেপ্ট, আর silver key দিয়েই ending টানা হয়, যখন সেটা এই timeline থেকে চলে যায়। 


Sliver key প্রথমে কথা থেকে এলো ? সেটা জানা যায়না কিন্তু এটা স্পেসশিপ-এর মেম্বারদের মধ্যেই পাস্ হতে থাকে। কে কথা থেকে কখন কিভাবে পাচ্ছে সেটা জানার জন্য শেষ অবধি না দেখলে বোঝা যাবে না, কারণ সব কিছুর উত্তরই আস্তে আস্তে পাওয়া যাবে আর loop এর সাথে সময় পিছিয়েও যাবে। Game-এর মতোই প্রথমে খুব easy লেভেল থেকে শুরু হয় এই guessing গেম, আমরা Yuri-র সাথে জেগে উঠবো আর তারপর আমাদেরকে একজন Gnosia-কে খুঁজে বের করতে হয়, তারপর দুটো Gnosia.....তারপর যখন মনে হয়, এই কি চলতে থাকবে ? এতো boring হয়ে যাচ্ছে, তখনই আসে আরো কিছু নতুন ভূমিকা। এক একটা Time loop নিয়ে আসে এক একটা সিনারিও, বেশ  interesting মানে বেশ অন্যরকম backstory, characteristics, emotional elements। যেটা anime element হিসেবে একটা পাওনা। আর তারপর হয় social deduction, majority rule এর নিয়মে সবাই gnosia-কে ভোট দিয়ে ঘুমাতে পাঠাবে। 



মজার ব্যাপার, যারা gnosia নয়, তাদের বলা হচ্ছে human, কিন্তু সেই তথাকথিত human এর মধ্যেই পড়ছে এলিয়েন এর মতো দেখতে কেউ, কারো বা গলা থেকে বিড়াল বেরিয়ে, কেউ আবার তিমি, কেউ doll, কেউ আবার Humanoid. গল্প এগোনোর সাথে সাথে আমরা দেখতে পারি এই চরিত্রদের এক একটা ভূমিকা দেওয়া হয়, যেটা gnosia selection-কে আরো চ্যালেঞ্জিং বানায়। এরা হল 

Doctor - যে ভোট দিয়ে gnosia সন্দেহে cold sleep এ পাঠানো member-কে বিচার করে দেখতে পারে সে সত্যি gnosia কিনা। 

Engineer - crew এর মধ্যে থাকা একজনকে পরীক্ষা করে বলতে পারে সে gnosia নাকি human. 

Guardian Angel crew এর মধ্যে থেকে একজনকে gnosiaর attack থেকে বাঁচাতে পারে, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। 

Guard Duty তে যে বা যারা থাকে, তারা নিঃসন্দেহে human. আর 

AC Followers হল যারা মিথ্যা কথা বলে, যাতে করে তারা gnosia-কে support দেয়। 

এরা একজন করে crew member-এর উপরই তার power use করতে পারবে আর সেটা wrap-এর সময় বা যখন সে meeting-এ থাকে না। Gnosia attack করার সময়ও ও হলো ওই wrap-এর সময়। তো Yuri এখানে কাজ হলে মিথ্যুকদের মধ্যে থেকে আসল gnosia-কে খুঁজে বের করা আর loop survive করা। আর অনেক অনেক জানকারী জিনিস জড়ো করা। অদ্ভত লাগে Spaceship এর যে AI, Levi, সে সব কিছু জানে আর বলতে পারে, কজন gnosia আছে, বা কে doctor, engineer, কে কাকে ভোট দিচ্ছে, কে কাকে protect করছে, gnosia কাকে eliminate করছে, সে silver key বা কে আসল gnosia সেটা বলতে পারবে না, cold sleep এ সব কজন gnosia না হলে সে সেটাও বলতে পারবে না gnosia সবাই cold sleep-এ গেছে না যায়নি। আমরা তর্কের খাতিরে ধরে নি Levi 0 and 1, True-False logic এ কাজ করে, হয় gnosia আছে নয় নেই। তবুও সে কিন্তু Day 1 এ বলতে পারে gnosia কতজন আছে। Levi Lie Detection করতে পারে না, আবার আমরা জানিনা কেউ doctor, engineer এর মতো ভূমিকা গুলো পাচ্ছে কার থেকে, Levi যদি তাকে assign করে, তাহলে Levi কেন fake doctor, engineer কে আলাদা করে না...আমি কি ভুল ভাবছি নাকি বড্ডো বোকা - তোমরা জানাও 


আরও কিছু জিনিস আছে, যেটা game-এ হয়তো কোয়েস্ট complete ভাবা যায়, কিন্তু anime-তে আরও কিছু পেতে ইচ্ছা করে, আমরা তো reward পাচ্ছি না, তাই হয়ত। সেটা হলো কোনো একটা loop-এ যদি human বা gnosia spaceship এর control পায়, তাতে কিছুই change হয়না , Yuri আবার loop এর মধ্যে পরে। আবার Yuri আর Setsu কথার মধ্যে আমরা Kukrushka কে নিয়ে কিছু সন্দেহসূচক হিন্ট পাই যার কোনো খোলসা হয় না, একই ভাবে Remnan এর blurry একটা memory যেটা তাকে trauma-তে ফেলে দিয়েছে, তার কোনো সঠিক continuation, conclusion নেই। ভুলে যাওয়া গেলেও ঠিক এগুলো ভুলে যেতে পারছিনা শেষে Happy Ending দিলেও। 


এসব অসঙ্গতি না ধরলে, underrated হলেও Gnosia Anime-র Scientific জিনিস গুলো, design, art সুন্দর - আগেই বলেছি। আমার ভীষণ ভালো লেগেছে music. Anime টার কখন কখন করে যেন ২১ তা এপিসোড হয়ে যায়। ২৩ মিনিট হলো প্রত্যেকটার runtime. 


প্রথম কয়েকটা এপিসোড একই ধরণের লাগতে পারে, শেষের কয়েক এপিসোডে voting বা gnosia matter করে না, তখন প্রধান ব্যাপার হলো LOOP, TIMELINE আর মানুষ মারা গেলে সে কোথায় যায় - সেটা খুঁজে বের করা। তখনি একটা জিনিস আবিষ্কার হয় যে, Yuri, যেটা কিনা player বা viewer, সে এই spaceship-এর একটা BUG. ঠিক, তাকে কেউ চায়নি, কিন্তু সে ঢুকে পড়েছে। টোটাল মাথা নষ্ট XD 



আমার ভালো লেগেছে human mentality এরই একটা সাইড কিভাবে এতে না বলেই তুলে ধরেছে আর একটা দেহ না থাকলে soul এর সাথে কী হয় সেটা যেভাবে দেখিয়েছে। Anime টা বেশ bold আর open minded. একটা loop এ যখন Yuri Gnosia হিসেবে জেগে ওঠে, তখন আমরা দেখি ,মানুষের মতো gnosia ও একটা entity, সে আদৌ evil নয়। তবু Gnosia র Human এর মধ্যে লুকোচুরি আর লড়াই চলতে থাকবে যতক্ষননা Yuri তার Silver Key ভর্তি করতে করতে সেই অবস্থায় পৌঁছায় যখন Gnosia সংক্রমণ শুরুই হয়নি আর Setsu সেই ভর্তি Silver Key নিয়ে সেই timeline থেকে চলে যায় দ্বিতীয় Yuri কে নিয়ে। 


পুরো জিনিস আমি খোলসা করলাম না যদিও সব রকম Spoiler এতে আছে। Sci-fi এর সাথে mystery solving যাদের ভালো লাগে তাদের এটা ভালো লাগতে পারে। 


WATCH VIDEO: ANIME REVIEW GNOSIA



- by KolkattansAnime

Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.



Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali