Kaya-chan wa Kowakunai - Anime Review in Bengali | Winter 2026 horror anime


 'Kaya-chan isn't scary' - Bangla Anime Review

ABOUT THE ANIME Kaya-Chan Isn't Scary:

Episodes: 12

Source: Web Manga

Premiered: Winter 2026

Genres: Horror, Supernatural

Theme: School

Duration: 23 min. per ep.

Rating: PG-13 - Teens 13 or older

Official Site: https://kayachan.com/

Official Twitter: https://x.com/kayakowa

Mal Rating: 7.24


Chibi Intro: 

বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Kaya Chan Isn't Scary Anime Review:




একটা innocent দেখতে kindergarten যাওয়া মেয়ে যার হয়তো ভূতে ভয় পাওয়া উচিত, যদি ভূত তাকেই দেখে ভয় পায়, তো? সেরকমই হলো কায়া চান। Kaya-chan isn't scary হল winter ২০২৬ এর horror অ্যানিমে, যাতে ভয় পাওয়ার তেমন কিছু নেই, কিন্তু পাওয়া যেতে পারে, কিছুটা creep আর cuteness-এর ব্লেন্ডিং। 

Kaya-chan একটি শান্ত, কম কথা বলা ছোট্ট মেয়ে, যার বেশির ভাগ সময়টা কাটে kindergarten-ই আর দিনের শেষে তার বাবা তাকে নিয়ে আসে ঘরে। Kindergarten-এ সবাই তাকে troublemaker বানালেও সে আসলে সেখানকার strongest psychic. সে এক ঘুষিতে ভূতের ষষ্ঠীপুজো করে দিতে পারে। Kaya-chan জানে কেউ তার ভূত দেখার কথা বিশ্বাস করবে না, তাই সে বোঝানোর চেষ্টাও করে না। তাই সে বোঝানোর চেষ্টাও করে না। Kaya-chan থাকে নিজের মতো। তার বয়েই গেছে। কিন্তু সেই gloomy Kaya-chan-এর মুখই জ্বলজ্বল করে ওদের যখন একজন adult, অর্থাৎ তাদের teacher Ms Che (চিয়ে) তার কথার বিশ্বাস করে আর তাকে support করে। এইটা একটা বাচ্চার কাছে, যাকে কেউ বোঝেনা না বুঝতে চায় না, তার কাছে অনেক কিছু। সেই ভাবেই সে দলে পায় আর একজন বাচ্চাকে এবং সে হয়ে ওঠে Kaya-chan-এর প্রথম বন্ধু। 



গল্পটা কি এইটুকুই ? না। Kaya-chan ঘুষি মেরে যে কোনো ভুত ভাগিয়ে দিতে পারলেও, এমন একজন আছে, যাকে সে কাবু করে উঠতে পারেনি। সে আর কেউ নয়, তারই unborn sister. গল্পটা আসলেই ছোট্ট সাহসী মেয়েটার লড়াই। 

Kaya-chan isn't scary -র animation ভালোই, soundtract ও ঠিক আছে। Kaya-chan isn't scary অবশ্যই manga adoptation, যেটা শুরু হয়েছিল ২০২২-তে আর ভালোই পপুলার হয়েছিল। তাই আজকে আমরা পেয়েছি anime. প্রত্যেকটা এপিসোড ছোট ছোট দুটো কি একটা চ্যাপ্টার নিয়ে তৈরী। সবকটারই নামের শেষে আছে '--isn't scary' - এটা বেশ মজার। Anime-টার content এর দিক থেকে promising নাও লাগতে পারে অনেকের। এর বাকি character গুলোও মোটামুটি supporting ই। তবে anime-টা সবে শুরু হয়েছে। ভূতগুলো ভালোই দেখানো হয়েছে, সেই creepiness ছাড়া আর কোনো horror ব্যাপার নেই বরং slice of life anime-র মতো লাগে। Kaya-chan, আর kindergarten এর বাচ্চারা, teacher Ms Che আর তার বাবা মা ছাড়া আর একজন চরিত্র আছে, সে Kaya-chan কে নিয়ে ভীষণ obsessed, তার Kaya-chan-কে নিয়ে সব জানতেই হবে, আর এই করেই সে পুরো Kaya-chan stalker হয়ে গেছে। বেচারি। জানিনা সে Kaya-chan-কে অসুবিধার সময় কতটা রক্ষা করতে পারবে কিন্তু king of psychics Mob এর সাথে মিলিয়ে তার নাম রাখা হয়েছে Mob. 



যারা Dark Gathering দেখেছে তারা first look বা পোস্টার দেখেই মিল খুঁজে পাবে দুটো animeর। যদি Dark Gathering season ২ আসার জন্য অপেক্ষা সহ্য না হয়, তাহলে দেখায় যেতে পারে Kaya-chan isn't scary. দুটোর elements একই ; দুটো ছোট বাচ্চা, যারা ভুত দেখতে পারে আবার ভাগাতেও পারে, creepy elements, তাদের family member বিশেষত মা কে নিয়ে থাকা রহস্য - সবাই আছে। 

তবে Dark Gathering আমার অনেক বেশি creepy লেগেছে, যেখানে Kaya-chan isn't scary-তে বেশ কিছু cute elements আছে আপাতত। Kaya তুলনায় কিছুটা নিষ্পাপ, সরল,যার ভুল হয়, যে চায় বন্ধু বানাতে, আর যাকে কেউ বুঝুক, কিন্তু Dark Gathering এর Yayoi-chan যেন কিছুটা Wednesday. Kaya-chan isn't scary-র রেটিং খারাপ না, My Anime List এ ৭.২৪। গল্পে আরও অনেক কিছু আসবে তাতো বোঝাই যাচ্ছে, সেটা জানার জন্য দেখাই যেতে পারে Kaya-chan wa Kowakunai. 


Watch Anime Review Video of Kaya-Chan Isn't Scary - Here

WATCH ALREADY !



- by KolkattansAnime

Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.

Comments

Popular posts from this blog

The Wrong Way To Use Healing Magic - Anime Review Bangla

Am I Actually the Strongest? - ANIME REVIEW BANGLA

Fall 2024 Anime: First Impressions and What to Watch - in Bengali